স্মার্ট মিটারের বাজারে বাজিমাত! ৩,৫০০ কোটি টাকায় আদানি গ্রুপের ঝুলিতে এল বড় সংস্থা

সবদিক নিউজ: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ (Adani Group) দেশের পাওয়ার সেক্টরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। গ্রুপটির অন্যতম সংস্থা আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (Adani Energy Solutions Ltd.) তথা AESL স্মার্ট মিটার স্থাপনকারী সংস্থা ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচারের (Intellismart Infrastructure) অধিগ্রহণ সম্পন্ন করেছে। ইতিমধ্যেই সংস্থাটি গত শুক্রবার শেয়ার বাজারে জানিয়েছে যে, সম্পূর্ণ চুক্তিটি ৩,০৫০ কোটি টাকায় সম্পন্ন হয়েছে। এই পদক্ষেপটি দেশের স্মার্ট মিটারিং সেক্টরে আদানি গ্রুপের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
৩,৫০০ কোটি টাকায় আদানি গ্রুপের (Adani Group) ঝুলিতে এল বড় সংস্থা:
জানিয়ে রাখি যে, আদানি এনার্জি সলিউশনস ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচারের ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ার মূলধন অধিগ্রহণ করেছে। এই অংশীদারিত্ব ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (NIIF) এবং এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (EESL)-এর কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছে। এই ৩,০৫০ কোটি টাকার লেনদেনের মধ্যে ইন্টেলিস্মার্টের ১০০ শতাংশ শেয়ার ক্রয় এবং NIIF-এর কাছে থাকা কোম্পানিটির অপশনালি কনভার্টিবল ডিবেঞ্চার (OCD) পরিশোধ অন্তর্ভুক্ত রয়েছে। NIIF হল ভারতের সোভেরন-অ্যাঙ্কর অল্টারনেটিভ অ্যাসেট ম্যানেজার। একই সঙ্গে, EESL হল বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ প্রধান সরকারি সংস্থাগুলির একটি যৌথ উদ্যোগ।
উল্লেখ্য যে, এই বড় চুক্তিটির ভিত্তি স্থাপিত হয়েছিল চলতি বছরের জুন মাসে। গত জুনে, আদানি এনার্জি সলিউশনস ইন্টেলিস্মার্টের ১০০ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণের জন্য একটি বাইন্ডিং এগ্রিমেন্টের ঘোষণা করে। নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট সীমার চেয়ে বড় লেনদেনের জন্য ফেয়ার ট্রেড রেগুলেটর তথা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)-এর অনুমোদন প্রয়োজন হয়। CCI বাজারে অন্যায্য বাণিজ্য কার্যকলাপের ওপর নজর রাখে এবং সুষ্ঠু প্রতিযোগিতাকেও উৎসাহিত করে। গত ৩০ অক্টোবর, CCI আদানি এনার্জি সলিউশনসের প্রস্তাব অনুমোদন করে অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে।
ভারতীয় টেস্ট দলে বড় পরিবর্তন! বাদ পড়লেন কুলদীপ যাদব, এন্ট্রি নিলেন কে?
জানিয়ে রাখি যে, ইন্টেলিস্মার্ট ইনফ্রাস্ট্রাকচার দেশে বিদ্যুতের জন্য উন্নত মিটারিং পরিকাঠামো সরবরাহ করে। এছাড়াও, এটি দেশে স্মার্ট গ্যাস মিটারও স্থাপন করে। অন্যদিকে, আদানি গ্রুপের সংস্থা AECL ইতিমধ্যেই দেশে বিদ্যুৎ ট্রান্সমিশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন এবং অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার স্থাপনের ব্যবসায় জড়িত।
কলকাতায় মেসিদের দেশের ফুটবল প্রশিক্ষণ! এশিয়ার প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সিলেন্সের সূচনা
আসলে, স্মার্ট মিটার স্থাপন ও ব্যবস্থাপনায় বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাহকদের কাছে সরাসরি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। নির্ভরযোগ্য বিদ্যুৎ বিতরণ নিশ্চিত করার জন্য তাদেরকে বিদ্যমান সিস্টেমে স্মার্ট মিটার সংযুক্ত করা, ইনস্টলেনের পর্যবেক্ষণ করা এবং ডেটা পরিচালনা করতে হবে। স্মার্ট মিটার সাধারণ মানুষের জন্যও খুব উপকারী। এই মিটারগুলি শুধু বিদ্যুৎ ব্যবহারের হিসাবই রাখে না, বরং সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সিস্টেমে রিয়েল-টাইম ডেটাও পাঠায়। এর ফলে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে দেখতে পান যে তাঁরা কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছেন এবং তাঁদের খরচ কতটা বাড়ছে। এটি মাসের শেষে বিশাল অঙ্কের বিল পাওয়ার ধাক্কা বা ‘বিলিং শক’ এড়াতে সাহায্য করে। এছাড়াও, মিটার রিডিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার ফলে ম্যানুয়েল চেকিংয়ের করার প্রয়োজন হয় না। এটি গ্রাহক এবং পরিষেবা প্রদানকারী সংস্থা উভয়ের জন্যই একটি অত্যন্ত স্বচ্ছ ও নির্ভরযোগ্য বিলিং অভিজ্ঞতা তৈরি করে।



