মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিনিধি: দলকে হারের হাত থেকে বাঁচাতে গিয়ে বিপদের মুখে পড়লেন হেসুস ওনো। তাঁকে ১২টি ম্যাচ থেকে সাসপেন্ড করা হয়েছে। গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি অ্যান্ডোরার ও টেনেরিফ। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের শেষ দিকে সংঘর্ষে জড়ান দুই দলের দুই খেলোয়াড়। অতিরিক্ত সময়ে মাঝে মাঠে এসে দলকে বিপদ থেকে মুক্ত করেছিলেন হেসুস ওনো। তবে বিপদমুক্ত করার সময়ে যে ঘটনার সাক্ষী হয়েছিলেন তিনি। তা সারাজীবনেও ভুলবেন না হেসুস ওনো। ম্যাচের শেষ মুহূর্তে তার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ছিলেন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। পরদিনই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি।
৩০ বছর বয়সী ফরোয়ার্ডের এমন বিদায় কল্পনাও করার কথা নয় ওনোর। সেই ঘটনার জেরে এবার ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এফসি অ্যান্ডোরার গোলরক্ষক। ম্যাচে দুই প্রতিপক্ষ দলের ফুটবলারের মধ্যে সংঘর্ষের ঘটনার পর লাল কার্ড দেখেছিলেন ২৫ বছর বয়সী ওনো। তারপরেই তদন্ত শুরু হয়। রেফারির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, বল খেলার মধ্যে থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের বুকে পা দিয়ে আঘাত করেছিলেন ওনো। কমিটি জানিয়েছে, ঘটনার ধরন ও পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ১২ ম্যাচের নিষেধাজ্ঞাই উপযুক্ত শাস্তি।
আরও পডুন: ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির
ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশেন। সংঘর্ষের সময় ২-২ গোলে সমতা ছিল। ম্যাচের শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে খেলা বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ওনো। ক্লাবের বিবৃতিতে তিনি জানিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। মিগুয়েলের মৃত্যুতে গভীর কষ্টের কথাও জানান তিনি।
The post মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



