0%

পিএম কিষাণের ২৪ তম কিস্তি না পেলে মিলবে না ২৫ তম কিস্তিও? গুরুত্বপূর্ণ নিয়ম জানুন

SOBDIK NEWS: দিওয়ালির আগেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৪ তম কিস্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পৌঁছে গিয়েছে। তবে এমনও অনেকে আছেন, যারা হয়তো ২৪ তম কিস্তি পাননি। এই পরিস্থিতিতে প্রশ্ন, তাঁরা কি ২৫ তম কিস্তি পাবেন নাকি বন্ধ হয়ে গেল প্রকল্পের (Central Government Scheme) সুবিধা? এক্ষেত্রে নিয়ম কী বলছে জেনে নিন।

পিএম কিষাণ যোজনার গুরুত্বপূর্ণ নিয়ম | (PM Kisan Yojana)

গত ৩০ অক্টোবর এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ২৪ তম কিস্তি পাঠানো হয়েছে। ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের আধারের সঙ্গে লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠিয়েছে সরকার। তবে ই-কেওয়াইসি না হলে, ল্যান্ড সিডিং না থাকলে বা ডিবিটি লিঙ্ক না করা থাকলে টাকা আটকে যেতে পারে।

তবে কোনও কারণে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি আসেনি মানেই ২৫ তম কিস্তি পাওয়া যাবে না এমনটা নয়। বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করছে সংশ্লিষ্ট কৃষক আগের কিস্তি কেন পাননি তার উপর।

আরও পড়ুনঃ আবাসের বাড়ি তৈরিতে আনতে হবে গতি! নির্মাণকাজ শেষের সময়সীমা জানালেন পঞ্চায়েতমন্ত্রী

কোনও কৃষক যদি সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার যোগ্য হন এবং কোনও নথিগত বা প্রযুক্তিগত ত্রুটির কারণে ২৪ তম কিস্তি না পেয়ে থাকেন, তাহলে সেই ভুল সংশোধন করে পরবর্তী কিস্তিগুলির সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারেন। তবে কোনও কৃষক যদি প্রকল্পের নিয়ম অনুযায়ী অযোগ্য হন, তাহলে তিনি আর সুবিধা পাবেন না।

দেশের কৃষকদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে পিএম কিষাণ যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই প্রকল্পের উপভোক্তা নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত পূরণ না করলে সুবিধা পাওয়া যায় না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker