চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: সিরিজে পিছিয়ে থেকে ঘরের মাঠে সম্মান বাঁচানোর লড়াইয়ে নিউজিল্যান্ড। অন্যদিকে আজ শুক্রবার (১৩ নভেম্বর) ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরতে মরিয়া ভারতও। ভারত-নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডেতে টসে জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠান অধিনায়ক শ্রেয়স আইয়ার। উইল ইয়ংয়ের চওড়া ব্যাটে ভর করে ভারতকে ৩৩৪ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। ৫০ ওভারে সব উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৩৩৩ রান।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল ভারত। তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই চতুর্থ ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া। তবে এদিন খেলতে নেমে কার্যত ঝড় তোলেন উইল ইয়ং। তাঁর ব্যাট থেকেই এসেছে ১২৫ রান। টিম সেইফার্টও দুর্দান্ত অবদান রেখেছেন। এদিন ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন গুরনূর ব্রার, আকিব নবী ও অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নিয়েছেন নমন ধীর ও অর্শদীপ সিং। ম্যাথিউ ফিশারকে রান আউট করেছেন বিরাট কোহলি।
এক নজরে নিউজিল্যান্ডের স্কোর
টিম সেইফার্ট- ৪৮ (৫৮), গুরনূর ব্রার
নিক কেলি- ৮ (৪ ), অক্ষর প্যাটেল
ডিন ফক্সক্রফট- ১৩ (৮), আকিব নবী
ফিন অ্যালেন- ৩০ (৪১), অক্ষর প্যাটেল
উইল ইয়ং-১০৮ (১২৫), নমন ধীর
মাইকেল ব্রেসওয়েল- ২০ (১৫), গুরনূর ব্রার
মিচেল স্যান্টনার- ২৯(২৪), অর্শদীপ সিং
ক্রিস্টিয়ান ক্লার্ক- ২২(২২), আকিব নবী
ম্যাট হেনরি- ২(২), আকিব নবী
ম্যাথিউ ফিশার- ১(১), বিরাট কোহলি
কাইল জেমিসন- ২১(১৯), অপাজিত



