0%

মাত্র ৯৩ দিনেই ১ কোটি যাত্রীর সফর! দুর্ধর্ষ রেকর্ড গড়ল নমো ভারত ট্রেন

সবদিক নিউজ:নমো ভারত ট্রেনে ( Namo Bharat Train) ক্রমশ বাড়ছে যাত্রীদের ভিড়। এই করিডোরে যাতায়াতকারী মোট যাত্রীর সংখ্যা ইতিমধ্যেই ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র ৯৩ দিনের মধ্যেই নতুন করে ১ কোটি যাত্রী এই ট্রেনে সফর করেছেন। ২০২৩ সালের অক্টোবরে পরিষেবা শুরু হওয়ার পর এত কম সময়ে যাত্রীসংখ্যা বৃদ্ধির নজির এই প্রথম। ফলে দিল্লি (Delhi)-গাজিয়াবাদ-মিরাট রুটে দ্রুতগামী এই রেল (Indian Railways) পরিষেবার জনপ্রিয়তা যে বাড়ছে, তা স্পষ্ট।

মাত্র ৯৩ দিনেই ১ কোটি যাত্রীর সফর নিয়ে রেকর্ড গড়ল নমো ভারত ট্রেন (Namo Bharat Train):

ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন (NCRTC)-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে নমো ভারত (Namo Bharat Train) করিডোরে মোট যাত্রীর সংখ্যা ছিল ২ কোটি। ২০২৬ সালের নভেম্বরের মধ্যে সেই সংখ্যাই বেড়ে ৫ কোটির গণ্ডি পেরিয়েছে। যাত্রীসংখ্যা বৃদ্ধির এই পরিসংখ্যান পরিষেবাটির ক্রমবর্ধমান চাহিদার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েক মাসে যাত্রীদের মধ্যে এই ট্রেনের ব্যবহার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

 ফের বদলাতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস! Hold Up Application-এর মানে জানুন

২০২৩ সালের ২১ অক্টোবর সাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত ১৭ কিলোমিটার পথে প্রথম নমো ভারত ট্রেনের পরিষেবা শুরু হয়েছিল। প্রথম ১ কোটি যাত্রী পেতে সময় লেগেছিল ৫৭৪ দিন। পরবর্তী ১ কোটি যাত্রী যুক্ত হয় ২১১ দিনে। এরপর ৩ কোটি ও ৪ কোটি যাত্রীর মাইলফলক ছুঁতে যথাক্রমে ১৪৩ দিন এবং ১০১ দিন সময় লাগে। আর এবার মাত্র ৯৩ দিনেই নতুন ১ কোটি যাত্রী যুক্ত হওয়ায় বৃদ্ধির গতি আরও স্পষ্ট হয়েছে।

এনসিআরটিসি জানিয়েছে, গত আগস্টে এই করিডোরে প্রায় ৩৫.২৫ লক্ষ মানুষ যাতায়াত করেছেন। প্রতিদিন গড়ে প্রায় ১.১৩ লক্ষ যাত্রী এই পরিষেবা ব্যবহার করেছেন। ২৮ আগস্ট এক দিনে সর্বোচ্চ ১ লক্ষ ৬৮ হাজার ৬৬৬ জন যাত্রী নমো ভারত ট্রেনে সফর করেন। ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ নমো ভারত করিডোরের পাশাপাশি মিরাট মেট্রোও চালু হয়েছে। এর ফলে দিল্লি, গাজিয়াবাদ ও মিরাটের মধ্যে যোগাযোগ আরও সহজ হয়েছে।

 জাহাঙ্গির-শাহজাহানের বাড়ির ভবিষ্যৎ পরিণতি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম নমো ভারত ট্রেনে (Namo Bharat Train) রয়েছে আরামদায়ক কোচ এবং দ্রুত যাতায়াতের সুবিধা। দিল্লি মেট্রো, ভারতীয় রেল, আন্তঃরাজ্য বাস টার্মিনাল ও শহরের বাস পরিষেবার সঙ্গে এই নেটওয়ার্কের সংযোগও যাত্রীদের সুবিধা বাড়িয়েছে। এনসিআরটিসি-র মতে, উন্নত পরিকাঠামো, নির্ভরযোগ্য পরিষেবা এবং বিভিন্ন পরিবহণ ব্যবস্থার সঙ্গে সহজে যাতায়াতের সুযোগই নমো ভারতের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker