0%

দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস, কোন কোন ট্রেনের রুট বদল?

SOBDIK NEWS: উৎসবের মাঝেই দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস (Kolkata-Sairang Express)। বুধবার সকাল ৬ টা ৫৪ তে অসমের গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরে দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস। কলকাতা থেকে আইজল যাচ্ছিল ট্রেনটি। এই ট্রেনের দুর্ঘটনায় উত্তর পূর্ব সীমান্ত রেলে অন্যান্য ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

দুর্ঘটনার জেরে (Kolkata-Sairang Express) কোন কোন ট্রেন বাতিল

রেল সূত্রে খবর, গুয়াহাটি-হাইবরগাঁও ডিএমইউ ট্রেন বাতিল করা হয়েছে এদিন। এছাড়া নিউ আলিপুরদুয়ার জংশন-মরিয়ানি জংশনের মধ্যে চলা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কামাখ্যা পর্যন্তই এই ট্রেন চলবে বলে জানা গিয়েছে।

রুট সংক্ষিপ্ত ট্রেনের: আরও জানা যাচ্ছে, ট্রেন নম্বর ১২০৬৭ গুয়াহাটি-জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস পানবাড়ি পর্যন্ত যাবে। ১৫৬২৭ কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেস পানিখাইটি পর্যন্ত যাবে।

 আরও পড়ুন : মদ্যপ চালকদের ক্ষেত্রে আর অপেক্ষা নয়! ড্রাইভিং লাইসেন্স নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

কন্ট্রোল রুম কোথায়: প্রসঙ্গত, দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার (Kolkata-Sairang Express) কবলে পড়ে ট্রেনটি। ইঞ্জিন ও ৫ টি বগি লাইনচ্যুত হয়। কাটিহার, কিশানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, লামডিং, বদরপুর সহ ৮ টি জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আরও পড়ুন : রীতি ভেঙে উলটো দিকে মুখ, বামাকালীর বিসর্জন নৃত্যে সাং ভেঙে বিপত্তি

দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে একটি স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পানীয় জল সহ অন্যান্য ব্যবস্থাও করা হয়েছে বলে খবর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker