শাস্তি দেয়নি আদালত! CRPF ক্যাম্পে আক্রমণে অভিযুক্তকে গুলি করে মারল অজ্ঞাত পরিচয় আততায়ী

লখনউ: দেশের মাটিতেও এবার খেল শুরু অজ্ঞাত পরিচয় বন্দুক ধারির।(Mohammed Sharif) এবারের অকুস্থল যোগী রাজ্য উত্তর প্রদেশ। কয়েকজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে ৭২ হুর পেল…
লখনউ: দেশের মাটিতেও এবার খেল শুরু অজ্ঞাত পরিচয় বন্দুক ধারির।(Mohammed Sharif) এবারের অকুস্থল যোগী রাজ্য উত্তর প্রদেশ। কয়েকজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে ৭২ হুর পেল মহম্মদ শরীফ নামের এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রামপুরে।
২০০৭ সালে CRPF র উপরে হামলায় অভিযুক্ত ছিল এই শরীফ। ২০২৫ সালে প্রমানের অভাবে ছাড়া পেয়ে যায় এই অভিযুক্ত জঙ্গি। তবে আইনের দরজায় শাস্তি না পেলেও তাকে শাস্তি দিল অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। সবচেয়ে বড় কথা থানার ৩০০ মিটারের দূরত্বে ঘটে গিয়েছে এই শুট আউট।
আরও দেখুনঃ যোগীর বড় ঘোষণা! পদোন্নতিপ্রাপ্ত পুলিশকর্মীদের ৮ লক্ষ টাকার বন্ড মকুব
মহম্মদ শরীফের নাম রামপুর সিআরপিএফ ক্যাম্প হামলার মামলার সঙ্গে জড়িত ছিল( Mohammed Sharif)। ২০০৭ সালে ওই হামলায় সাতজন জওয়ান ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিলেন। সেই ঘটনায় শরীফকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন মামলা চলার পর ২০২৫ সালে সুপ্রিম কোর্ট প্রমাণের অভাবের কারণে তাঁকে মুক্তি দেয়। ২০২৬ সালে এসে রামপুরেই তাঁকে গুলি করে হত্যা করা হল।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অজ্ঞাত পরিচয়ের আক্রমণকারীদের খোঁজ চলছে। স্থানীয়রা জানিয়েছেন, শরীফ পুলিশ যাচাইয়ের জন্য গিয়েছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই কাছাকাছি এলাকায় গুলির ঘটনা ঘটে। থানার এত কাছে এমন হত্যাকাণ্ড ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশাসন এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
রামপুর সিআরপিএফ ক্যাম্প হামলার ঘটনা তৎকালীন সময়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ওপর হামলায় বেশ কয়েকজন প্রাণ হারান। সেই মামলায় একাধিক ব্যক্তির নাম উঠে আসে এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া চলে।(Mohammed Sharif) সুপ্রিম কোর্টের রায়ে শরীফ মুক্তি পাওয়ার পর তাঁর নাম আবার আলোচনায় এসেছিল। এখন তাঁর হত্যাকাণ্ড নতুন করে সেই পুরনো মামলার কথা মনে করিয়ে দিয়েছে।
উত্তরপ্রদেশে গত কয়েক বছরে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর মনোভাব নেওয়ার কথা সরকারিভাবে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনামলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা বারবার উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে রামপুরের এই হত্যাকাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। ( Mohammed Sharif )স্থানীয় প্রশাসন ও পুলিশ এখন ঘটনার সূত্র খুঁজছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। থানার এত কাছে ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও উঠেছে।
মহম্মদ শরিফের মুক্তির পর থেকেই তাঁর চলাফেরা নিয়ে স্থানীয়ভাবে কিছু আলোচনা ছিল। পুলিশ যাচাইয়ের পরপরই হত্যাকাণ্ড ঘটায় ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।



