সাপ, কচ্ছপ থেকে পরিযায়ী পাখি, এবার রবীন্দ্র সরোবর নিয়ে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার

SOBDIK NEWS: কলকাতার রবীন্দ্র সরোবরকে ঘিরে এবার একাধিক পরিকল্পনা করছে প্রশাসন। লেকের জলের সমস্যা থেকে শুরু করে সেখানে থাকা মাছ, সাপ, কচ্ছপ এবং পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এমনকী সরোবরের মধ্যে তৈরি হতে চলেছে প্রজাপতির বাগানও। এই কাজের জন্য পরিবেশ দফতর ও মৎস্য দফতরের সঙ্গে আলোচনা করছেন তিনি।
মাছের মৃত্যু আটকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? কী জানালেন পুরমন্ত্রী (Agnimitra Paul)?
রবীন্দ্র সরোবরের একটি বড় সমস্যা হল শীতকালে মাছের মৃত্যু। কেন এমন ঘটনা ঘটছে, তা জানতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। তাঁদের প্রাথমিক ধারণা, জলের নীচে থাকা অ্যালগির কারণে এই সমস্যা হতে পারে। তাই লেকের জলে ‘গ্রাস কার্প’ নামে বিশেষ প্রজাতির মাছ ছাড়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এর আগে রবীন্দ্র সরোবরের জল পরিষ্কার করে পানের উপযোগী করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন পুরমন্ত্রী (Agnimitra Paul)। তবে লেকে ছটপুজো করার যে পরিকল্পনা সামনে এসেছিল, পরে তা থেকে সরে আসে প্রশাসন।
আরও পড়ুনঃ ৪৪,৯০০ টাকা বেসিক পে হলে ৫ লক্ষের বেশি এরিয়ার? অষ্টম পে কমিশনে কত বাড়বে বেতন?
দ্বীপে পাখিদের জন্য তৈরি হবে নতুন পরিবেশ
রবীন্দ্র সরোবরের মাঝখানে থাকা দ্বীপটিকেও নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে। সেখানে যাতে শীতের মরশুমে পরিযায়ী পাখিরা আসতে পারে, সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। দ্বীপের চারপাশে ফেন্সিং দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হবে, যাতে পাখিরা সেখানে বসতে পারে। শুধু পাখি নয়, সরোবরের মধ্যে থাকা সাপ ও কচ্ছপের জন্যও আলাদা ব্যবস্থা রাখার পরিকল্পনা হয়েছে। তাদের থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করার উদ্যোগ নিচ্ছে প্রশাসন।
কোন গাছ লাগানো হবে প্রজাপতির বাগানে?
রবীন্দ্র সরোবরের সৌন্দর্যায়নের পরিকল্পনায় থাকছে প্রজাপতির বাগানও। তবে সেখানে ইচ্ছেমতো গাছ লাগানো হবে না। প্রজাপতিরা যে ফুল থেকে মধু সংগ্রহ করে, সেই ধরনের ফুলের গাছ বেছে লাগানো হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
দক্ষিণ কলকাতায় ছটপুজোর জন্য ৫০টি লেক
রবীন্দ্র সরোবরে ছটপুজো না করার সিদ্ধান্তের পাশাপাশি পুণ্যার্থীদের জন্য বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে। অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, ছটপুজোর জন্য কৃত্রিম লেক তৈরি করা হচ্ছে। শুধুমাত্র দক্ষিণ কলকাতাতেই ৫০টি লেকের ব্যবস্থা রাখা হয়েছে। এই জলাশয়গুলিতেই ছটপুজো করতে পারবেন ভক্তরা।



