0%

ফের বৃষ্টির চোখরাঙানি! আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝমঝমিয়ে নামবে? আজকের আবহাওয়ার খবর

SOBDIK NEWS: কালীপুজোয় বৃষ্টি না হওয়ায় অনেকটাই স্বস্তিতে ছিলেন রাজ্যবাসী। কিন্তু সেই স্বস্তি বেশিদিন থাকছে না। মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু আজ নয়, বুধবার ভাইফোঁটার দিনও বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে আজ রাজ্যের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন বিস্তারিত।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ সকাল থেকেই মেঘলা থাকতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

মঙ্গলবার কলকাতার (Kolkata Weather Update) আকাশও সকাল থেকে আংশিক মেঘলা থাকতে পারে। শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের জন্য 2 BHK ফ্ল্যাট! নন্দীগ্রামে আরও কী কী তৈরি হচ্ছে জানালেন শুভেন্দু 

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ বলা যায় , মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাব বুধবার ভাইফোঁটার দিনও থাকবে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমতে পারে। তাই আপাতত উৎসবের দিনগুলিতে বাইরে বেরোনোর আগে আবহাওয়ার খবর দেখে নেওয়াই ভালো।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker