0%

‘খুব কম ব্যর্থ হয়’, ‘কুল’ রাহুলের ব্যাটিংয়ে মুগ্ধ গুরু গম্ভীরের ম্যানেজমেন্ট

বিরাট কোহলি-রোহিত শর্মার মতো মাতামাতি নেই তাঁকে ঘিরে। কিন্তু নীরবে রান করে যাওয়া সেই ব্যাটারই কার্যত ভারতীয় দলের মেরুদণ্ড। নিউজিল্যান্ড সফর চলাকালীন কে এল রাহুলকে (KL Rahul) এমনই ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাঁর কথায়, রাহুল কখনই ম্যাচের চাপকে মাথায় চড়ে বসতে দেয় না। এমন ক্রিকেটার যে কোনও দলের সম্পদ, সাফ বলেছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীতাংশু বলেন, ” রাহুলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কী জানেন? লাল বলের ক্রিকেটে ও ওপেন করতে পারে। আবার সাদা বলের ক্রিকেটে রাহুল মিডল অর্ডারে ব্যাট করতে পারে। আবার ইনিংসের শেষ দিকেও ব্যাট করতে পারে। ইনিংসের শেষ পাঁচ ওভারেও ব্যাট করতে পারে রাহুল। তাই টিমের প্রয়োজন অনুযায়ী ও খেলতে পারে।”

সঙ্গে যোগ করেছেন, “আমি ভারতীয় দলের কোচিং স্টাফে যোগ দেওয়ার পর খুব বেশি উদাহরণ মনে করতে পারি না, যেখানে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে রাহুল। বেশ কয়েকটা অবিশ্বাস্য ইনিংস খেলেছে ও। আর রাহুলকে দেখে কখনওই মনে হয় না, সামান্যতম চাপে রয়েছে বলে। সব সময় ওকে দেখে মনে হয়, শান্ত রয়েছে। আর খুব কমই দেখবেন, রাহুলকে ব্যর্থ হতে।”

রাহুলের ব্যাটিংয়ের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে সীতাংশু বলছেন, “ওর মতো অভিজ্ঞতা এবং মানসিকতা থাকা ক্রিকেটার দলে খুব প্রয়োজন। কারণ ও দরকারমতো স্ট্রাইক রোটেট করতে পারে, পরিস্থিতি অনুযায়ী বাউন্ডারি মারতে পারে, ছক্কাও হাঁকাতে পারে। আমি বলব, কে এলের মতো ক্রিকেটারকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার।”

নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ২৬ রান করেছিলেন রাহুল। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেই ছোট্ট ইনিংসই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠল দলের জয়ে। ২৬ রানের পাশাপাশি দুর্দান্ত দু’টি ক্যাচও নিয়েছেন রাহুল। শনিবার এই ইনিংস খেলার পর কে এল রাহুলের হাতে ওঠে গেম চেঞ্জার পুরস্কার। পুরস্কারস্বরূপ একটি দামি স্মার্টফোন পেয়েছিলেন রাহুল। কিন্তু মাঠ থেকে বেরিয়েই সেই ফোনটি তিনি দিয়ে দেন এক মাঠকর্মীকে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker