0%

আরও বড় হচ্ছে আইপিএল, যোগ দিচ্ছে দুই দল! কোন কোন শহর থেকে?

৮ থেকে ১০ হয়েছিল বছর চারেক আগে। এবার আরও দুই দল বাড়তে পারে আইপিএল। বিসিসিআইয়ের যা পরিকল্পনা তাতে ২০২৮ সাল থেকেই কোটি টাকার টুর্নামেন্ট হতে পারে ১২ দলের। দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ দিতে পারে মেগা টুর্নামেন্টে। প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছে বিসিসিআই।

সূত্রের দাবি, ২০২৮ সাল থেকেই নতুন দু’টি দল আইপিএলে যোগ করতে চায় বোর্ড। সেজন্য দরপত্র আহ্বান করা হতে পারে। দুই শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে পুণে এবং ভদোদরাকে। এর মধ্যে পুণেতে অতীতে দুটি ফ্র্যাঞ্চাইজি দল ছিল। একটি সাহারা গ্রুপের পুণে ওয়ারিয়র্স। অপরটি সঞ্জীব গোয়েঙ্কার রাইজিং পুণে সুপারজায়ান্টস। তবে কোনওটিই স্থায়ীভাবে পুণের ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠেনি।

ওপর একটি শহর হিসাবে বাছা হয়েছে ভদোদরাকে। এই মুহূর্তে গোটা দেশে স্পোর্টস হাব হিসাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে গুজরাট। গুজরাট থেকে একটি দল ইতিমধ্যেই রয়েছে। তবে আরও একটি দল সে রাজ্য চাইছে। সরকার ও বোর্ড মহলে গুজরাট ক্রিকেট কর্তাদের প্রভাব থাকায় সে রাজ্যের নতুন দল পাওয়াটা কঠিন নয়। যদিও বোর্ডের অন্দরের খবর, নতুন দল নেওয়া হবে কিনা, বা কোন শহর থেকে দল নেওয়া হবে কোনওটাই চুড়ান্ত নয়। সবটাই ঠিক হবে স্পনসরদের আগ্রহ, সম্প্রচারকারী সংস্থার আগ্রহ এবং প্রথম সারির ভারতীয় ক্রিকেটারদের প্রাচুর্যের উপর। বোর্ড সূত্রের খবর, নতুন দুই ফ্র্যাঞ্চাইজির ন্যূনতম দাম রাখা হবে অন্তত ১ হাজার কোটি। সেটা দেড় হাজার কোটি পর্যন্ত যেতে পারে।

আইপিএএল শুরু হয়েছিল ৮ দল। বছর তিনেক বাদে দলের সংখ্যা বেড়ে ১০ হয়। পরে আবার দুই দলকে বাদ দেওয়া হয়। ২০২৩ আইপিএলের আগে নতুন দুই দল গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস। এখন আইপিএলে ১০টি দল খেলে। মোট ম্যাচ হয় ৭৪টি। নতুন দুই দল যোগ হলে টুর্নামেন্টের ম্যাচের সংখ্যা এবং বহর আরও বাড়তে পারে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker