0%

Nvidia-র CEO জেনসেনের সঙ্গে চিনা গুপ্তচরের সম্পর্ক? চমকে দেবে লাস্যময়ী এলিস হুয়াংয়ের পরিচয়

সবদিক নিউজ: বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়ার CEO জেনসেন হুয়াং (Jensen Huang-Alice Huang) কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি আমেরিকার ইতিহাসের অন্যতম স্পর্শকাতর কর্পোরেট ও রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন। আসলে, এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যালিস হুয়াং নামের এক মহিলা। যাঁকে মার্কিন (America) গোয়েন্দা সংস্থাগুলি চিনের (China) প্রধান গোয়েন্দা সংস্থা, মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটির সন্দেহভাজন ‘ইন্টেলিজেন্স অ্যাসেট’ তথা গুপ্তচর হিসাবে বিবেচনা করছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা উপস্থাপিত করছি কীভাবে একটি ব্যক্তিগত সম্পর্ক বর্তমান সময়ে সমগ্র বিশ্বজুড়ে হইচই ফেলেছে।

চমকে দেবে লাস্যময়ী এলিস হুয়াংয়ের (Jensen Huang-Alice Huang) পরিচয়:

অ্যালিস হুয়াং কে: জানিয়ে রাখি যে, অ্যালিস হুয়াং (ওরফে হুয়াং লে) একজন চিনা নাগরিক। এনভিডিয়ার ৬৩ বছর বয়সি সিইও, জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর কোনও পারিবারিক সম্পর্ক নেই। চিনা মিডিয়া এবং ডেটাবেস রিপোর্ট অনুসারে, অ্যালিস হুয়াংয়ের কর্মজীবন সাংবাদিকতা, ব্যাঙ্কিং এবং বিনিয়োগ ব্যবস্থাপনা পর্যন্ত বিস্তৃত। তিনি চিনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা CCTV এবং হুনান টিভিতে টিভি রিপোর্টার হিসাবে কাজ করেছেন যদিও নিউইয়র্ক পোস্টের একটি তদন্ত অনুসারে, হুনান টিভির আধিকারিক অ্যালিস হুয়াংয়ের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়াও, অ্যালিস হুয়াং গ্লোবাল ব্যাঙ্ক HSBC-র প্রাইভেট ব্যাঙ্কিং ডিভিশনের প্রেসিডেন্টের সহকারী এবং CITIC সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি সাংহাই হেক্সি ইনভেস্টমেন্টে ফান্ড ম্যানেজার হিসাবেও কাজ করেন।

উল্লেখ্য যে, এই ঘটনাটি শুধু দু’জন ব্যক্তির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নয়, বরং কয়েকশ কোটি ডলারের AI টেক সার্ভিল্যান্সের বিষয়টিও রয়েছে। সিঙ্গাপুরে স্থিত মেগাস্পিড ডেটা সেন্টার কোম্পানিটি এনভিডিয়ার অন্যতম বৃহত্তম এশীয় গ্রাহক হিসাবে বিবেচিত হয়েছে। অ্যালিস হুয়াং এই কোম্পানির একজন উচ্চ অধিকারিক ছিলেন। মার্কিন বাণিজ্য বিভাগ এবং বিচার বিভাগের তদন্ত অনুসারে, এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সংস্থাগুলি গত ২ বছরে এনভিডিয়ার কাছ থেকে ৪.৮ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এআই চিপ এবং সরঞ্জাম ক্রয় করেছে। এদিকে, আমেরিকা চিনের অ্যাডভান্স AI চিপ বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি সন্দেহ করে যে, এই নিষিদ্ধ চিপগুলি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার পথ ব্যবহার করে মেগাস্পিডের মাধ্যমে অবৈধভাবে চিনে (যেমন আলিবাবার মতো সংস্থাগুলিতে) পাচার করা হচ্ছিল।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির গুরুতর অভিযোগ: মার্কিন গোয়েন্দা মেমো অনুসারে (দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ফিন্যান্সিয়াল টাইমস কর্তৃক উদ্ধৃত), চিনের MSS জেনসেন হুয়াংয়ের নাগাল পেতে এবং এনভিডিয়ার গোপন কৌশলগত পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য অ্যালিস হুয়াংকে ব্যবহার করেছিল। তাদের লক্ষ্য ছিল জেনসেন হুয়াংকে ব্যবহার করে আমেরিকায় এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে চিনে অ্যাডভান্স এআই চিপ বিক্রির ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। ২০২৪ সালের জুন মাসে তাইওয়ানের তাইপে শহরের একটি বারে জেনসেন হুয়াং এবং অ্যালিস হুয়াংকে হুইস্কি পান করতে দেখা যায়। ২০২৫ সালের মে মাসেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

 চিন থেকে কমবে আমদানি! ভারতেই তৈরি হবে ১০০ টি নতুন পণ্য, সামনে এল সরকারের মেগা প্ল্যান

জেনসেন হুয়াং এবং এনভিডিয়ার প্রতিক্রিয়া: জানা গিয়েছে, কোম্পানির কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ বার্তায় জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং গভীর অনুশোচনা প্রকাশ করেন। যদিও, তিনি তাঁর বিবৃতিতে সরাসরি অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি। এদিকে, এনভিডিয়ার বোর্ড অফ ডাইরেক্টরস এই বিষয়ে একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। তবে, সংস্থাটি স্পষ্ট করেছে যে মার্কিন জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার গোপনীয় প্রযুক্তি লঙ্ঘিত হয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 ২৮ থেকে ৮০ দিনের ভ্যালিডিটি! একদম সস্তায় দুরন্ত প্ল্যান নিয়ে হাজির BSNL, ১৭২ টাকা থেকে শুরু দাম

কী জানিয়েছে চিন: এদিকে, চিন সরকার এই সমস্ত অভিযোগ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও ​​জিয়াকুন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “সাম্প্রতিক এনভিডিয়া ঘটনায় ‘চিনা গুপ্তচর’ সম্পর্কিত অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন কল্পনা এবং চিনের ভাবমূর্তি নষ্ট করার একটি প্রচেষ্টা।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker