কুনজর মানেই সেক্সুয়াল ফেভার চাওয়া নয়, নজিরবিহীন পর্যবেক্ষণ আদালতের

SOBDIK NEWS: কোনও মহিলার দিকে শুধুমাত্র কুনজরে তাকালেই এটা প্রমাণ হয় না যে সে কোনও যৌন সুবিধা পাচ্ছে। যৌন হয়রানির যথেষ্ট কারণ বলে একে গণ্য করা যায় না। সম্প্রতি একটি মামলায় এমনই পর্যবেক্ষণ কর্ণাটক হাইকোর্টের (High Court)। এই মর্মে যৌন হয়রানি এবং হুমকির অভিযোগে এক বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাও খারিজ করে দেয় আদালত।
কেন মামলা খারিজ আদালতের (High Court)?
কর্ণাটক আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই মহিলা পরবর্তীতে অধিকাংশ অভিযোগই অস্বীকার করেছিলেন। শেষ পর্যন্ত শুধু এই অভিযোগ রয়ে গিয়েছে যে অভিযুক্ত ব্যক্তি তাঁর দিকে কুনজরে তাকিয়েছিলেন। আদালতের মতে, এই অভিযোগ থেকে এটা প্রমাণ হয় না যে, অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার থেকে কোনও সেক্সুয়াল ফেভার নিতে চেয়েছিলেন।
মূল অভিযোগ কী: মূল অভিযোগ অনুযায়ী, একটি আর্থিক সমস্যা মেটাতে অভিযোগকারী মহিলা অভিযুক্তের বাড়ি গিয়েছিলেন। তখন অভিযুক্ত তাঁকে শারীরিক সম্পর্কের কথা বলেন। তার বিনিময়ে টাকা ও অন্যান্য সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু পুলিশের (High Court) কাছে দেওয়া এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেন ওই মহিলা।
আরও পড়ুন : চন্দন তিলক পরায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ! স্কুলের বিরুদ্ধে মামলা ছাত্রের বাবার
পরে অভিযোগ অস্বীকার: পরবর্তী বিবৃতিতে তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি শুধুমাত্র তাঁর দিকে অনুচিত ভাবে তাকিয়েছিলেন। এমনকি মূল অভিযোগে মহিলা আরও বলেছিলেন, টাকা ফেরত না দিলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিকভাবে আঘাত করার হুমকি দিয়েছিলেন। তবে পরবর্তীতে এই অভিযোগও তিনি প্রত্যাহার করে নেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : মিষ্টিও হবে স্বাস্থ্যকর, কাজু নয়, ভাইফোঁটায় এই সবজি দিয়ে বানান বরফি
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত উল্লেখ করেছে, যৌন সুবিধার দাবি প্রমাণ করার জন্য তদন্তে অন্য কোনও তথ্য পাওয়া যায়নি।



