0%

লাদাখে নয়া ইতিহাস ভারতীয় বায়ুসেনার! চিনের ঘুম উড়িয়ে ১৩,৭০০ ফুট উচ্চতায় অবতরণ করল বিমান

সবদিক নিউজ:লাদাখের (Ladakh) দুর্গম পাহাড়ি এলাকায় ফের নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) । সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় অবস্থিত নোওমা (Nyoma) বিমানঘাঁটিতে সফলভাবে অবতরণ করল রাশিয়ার তৈরি ভারী সামরিক পরিবহন বিমান IL-76MD। এই সাফল্যকে ভারতীয় বায়ুসেনার জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শনিবার সমাজমাধ্যমে এই ঐতিহাসিক অবতরণের ভিডিও প্রকাশ করে বায়ুসেনা। পাশাপাশি গোটা অভিযানে যুক্ত আধিকারিকদের দক্ষতা, নিখুঁত পরিকল্পনা এবং পেশাদারিত্বের প্রশংসাও করা হয়েছে।

লাদাখে ১৩,৭০০ ফুট উচ্চতায় বিমান অবতরণ করিয়ে নজির গড়ল বায়ুসেনা (Indian Air Force):

নোওমা বিমানঘাঁটির অবস্থান প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC-র খুব কাছেই। ফলে কৌশলগত দিক থেকে এই বিমানঘাঁটির গুরুত্ব যথেষ্ট। বিশেষ করে চিন সীমান্তে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত সেনা, সামরিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে সড়কপথে পৌঁছনো বেশ সময়সাপেক্ষ, সেখানে বিমানের মাধ্যমে দ্রুত সেনা মোতায়েন ও সরবরাহের সুযোগ তৈরি হবে (Indian Air Force)।

 হোয়াইট হাউসে দীপাবলির আলো, ভারতীয়দের সঙ্গে উৎসবে মাতলেন ট্রাম্প, উপহার পেলেন হনুমান চালিশা

প্রসঙ্গত, IL-76MD রাশিয়ার তৈরি চার ইঞ্জিনবিশিষ্ট একটি ভারী পরিবহন বিমান। বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, সেনা এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য বহন করার ক্ষমতা রয়েছে এই বিমানের। প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম এলাকায় সামরিক পরিবহণের ক্ষেত্রে বিমানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এত বেশি উচ্চতায় অবস্থিত নোওমা বিমানঘাঁটিতে এই বিমানের সফল অবতরণ নিঃসন্দেহে বায়ুসেনার দক্ষতা ও প্রস্তুতির বড় পরীক্ষা ছিল।

দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল লাদাখের নোওমা বিমানঘাঁটি। ২০২১ সালে এই প্রকল্পে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বিমানঘাঁটি তৈরির জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় ২১৪ কোটি টাকা। এরপর দ্রুতগতিতে শুরু হয় নির্মাণকাজ। মূলত সীমান্ত এলাকায় সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পরিকাঠামো তৈরি করা হয়েছে।

 অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক! দেশবাসীকে দীপাবলির বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

বিশেষজ্ঞদের মতে, নোওমায় IL-76MD-র সফল অবতরণ ভারতের সীমান্তবর্তী এলাকায় সামরিক পরিকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চিন সীমান্তের কাছে এই বিমানঘাঁটির কার্যকর ব্যবহার হলে সেনা মোতায়েন থেকে শুরু করে রসদ সরবরাহ, সব ক্ষেত্রেই সুবিধা বাড়বে। বিশেষ করে শীতকাল কিংবা প্রতিকূল আবহাওয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত পৌঁছনোর ক্ষেত্রে এই সাফল্য ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে পারে (Indian Air Force)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker