0%

কালীপুজোয় রাত অবধি নীরবে মেট্রো, দর্শনার্থীদের উদ্দেশ্য বড় সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ

SOBDIK NEWS: কলকাতা শহরের যাতায়াতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল মেট্রো (Kolkata Metro)। দুর্গাপুজোর সময় দর্শনার্থীদের কথা ভেবে সারা রাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার কালীপুজো (Kalipuja 2026) উপলক্ষে ফের একবার রাত অবধি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ফলে ৮ই নভেম্বর আরও বেশি মেট্রো পরিষেবা মিলবে ব্লু লাইন, গ্রীন লাইন ও ইয়োলো লাইনে। কটা অবধি চলবে মেট্রো? জানতে শেষ অবধি পড়ুন।

কালীপুজোয় আরও রাত অবধি চলবে মেট্রো

আগামী ৮ই নভেম্বর রবিবার দিন কালীপুজো। এমনিতেই কালীপুজোয় ঠাকুর দেখতে যাওয়ার ভিড় থাকে যথেষ্ট। তার উপর রবিবার হওয়ায় দর্শনার্থীদের সংখ্যা ভালোই হবে বলে মনে করা হচ্ছে। তাই তাদের যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখেই আরও রাত অবধি মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু লাইনের শেষ মেট্রো

যেমনটা জানা যাচ্ছে, ৮ই নভেম্বর ব্লু লাইনে (Blue Line Metro) মোট আপে ৭৬টি ও ডাউনে ৭৬টি মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে। সকাল ৭টা নাগাদ নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে। এদিকে সকাল ৮টা নাগাদ ছাড়বে প্রথম শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরের মেট্রো। দক্ষিনেশ্বর থেকেও পাল্টা ৮টা নাগাদ চালু হবে মেট্রো পরিষেবা। তবে রাতের দিকে সময়সীমা বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ পিছিয়ে পড়ল Jio! ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানির তকমা Airtel-এর কাছে, প্রথম স্থানে কে?

এদিন দক্ষিনেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম যে যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১০টা বেজে ৪০ মিনিটে। আর শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকের শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১১টায়। একইভাবে দক্ষিনেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের শেষ মেট্রোও ছাড়বে রাত্রি ১১টা নাগাদ।

কালীপুজোয় গ্রীন লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা

কালীপুজো উপলক্ষে গ্রীনলাইনেও বাড়ছে মেট্রো (Green Line Metro)। এদিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১২৩টি মেট্রো চলবে। যেখানে সাধারণ দিনে ১১১টি মেট্রো চলে। এক্ষেত্রে সকাল ৮ টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে। একইভাবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে প্রথম মেট্রো সকাল ৮টায় ছাড়বে। তবে দুই দিকেই রাত্রে মেট্রোর সময়সীমা বাড়িয়ে শেষ মেট্রো ১১টা করে দেওয়া হয়েছে।

ইয়োলো লাইনেও বাড়ল শেষ মেট্রো মেট্রোর সময়

এদিন ইয়োলো লাইনে (Metro Yellow Line) আপ ও ডাউন মিলিয়ে মোট ৭৮টি মেট্রো চলবে। অন্যদিনের মত সকালের প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিটে ছাড়বে। তবে রাত্রে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর অবধি মেট্রো ছাড়বে রাত্রি ৯টায়। আর জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ২০ মিনিটে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker