কালীপুজো-দীপাবলিতে ট্রেনের বাড়তি ব্যবস্থা, শিয়ালদহ থেকে মিলবে অতিরিক্ত পরিষেবা

সবদিক নিউজ: কালীপুজো ও দীপাবলীর উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল (Indian Railways)। উৎসবের রাতেই শিয়ালদহ ডিভিশনে চলবে ৬ জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন। জানা যায়, ৮,৯,১০ নভেম্বর মধ্যবর্তী রাতে এই বিশেষ ট্রেন গুলি চালানো হবে। শিয়ালদহ, বারাসাত, ডানকুনি, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট ও বারুইপুর শাখার যাত্রীরা এর ফলে উপকৃত হবেন।
কালীপুজোয় বাড়তি ট্রেন, বড় ঘোষণা পূর্ব রেলের (Indian Railways)
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ থেকে ডানকুনির উদ্দেশ্যে ২৩ টা নাগাদ ছাড়বে ০৩১৬১ নম্বর EMU স্পেশাল ট্রেনটি। ডানকুনি থেকে শিয়ালদহের উদ্দেশে ২৩টা ৫৫ মিনিটে ছাড়বে ০৩১৬২ নম্বর ট্রেন। শিয়ালদহ থেকে বারাসতগামী ০৩১৬৩ নম্বর স্পেশাল ছাড়বে রাত ১২টা ৫০ মিনিটে। বারাসত থেকে শিয়ালদহগামী ০৩১৬৪ নম্বর ট্রেন ছাড়বে রাত ১টা ১০ মিনিটে।
বারাসত থেকে বনগাঁর উদ্দেশে ০৩১৬৫ নম্বর স্পেশাল ছাড়বে রাত ১টা ৫০ মিনিটে। বনগাঁ থেকে বারাসতগামী ০৩১৬৬ নম্বর ট্রেন ছাড়বে রাত ১১টায়। বারাসত-হাসনাবাদ শাখায় ০৩১৬৭ নম্বর স্পেশাল রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছাড়বে। হাসনাবাদ থেকে বারাসতের উদ্দেশে ০৩১৬৮ নম্বর ট্রেন ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে।
মাছ-মাংস নয়, পোস্তর বড়া দিয়েই জমিয়ে তুলুন দুপুরের ভোজ, পোলাওয়ের সঙ্গে দুর্দান্ত লাগবে এই পদ
এছাড়াও শিয়ালদহ থেকে রানাঘাটগামী ০৩১৬৯ নম্বর স্পেশাল রাত ১২টা ৪০ মিনিটে ছাড়বে। রানাঘাট থেকে শিয়ালদহের উদ্দেশে ০৩১৭০ নম্বর ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। বারুইপুর থেকে শিয়ালদহগামী ০৩১৭১ নম্বর স্পেশাল রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহ থেকে বারুইপুরগামী ০৩১৭২ নম্বর ট্রেন ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে।
অন্যদিকে ৮ নভেম্বর রবিবার শিয়ালদা ও ডিভিশনে লোকাল ট্রেন চলাচলের সময় সূচি তো বেশ কিছুটা পরিবর্তন আনা হয়েছে।। ঐদিন দুপুর দুটো পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন রবিবার এই সময়সূচি অনুযায়ী চলবে। দুপুর দুটোর পর থেকে উৎসব স্থল থেকে ছাড়া সমস্ত লোকাল ট্রেন চলবে কর্ম দিবসের সময়সূচি মেনে।
তবে AC EMU লোকাল ট্রেনগুলি ওই দিন রবিবারের সময়সূচি মেনেই চলবে। শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-শিয়ালদহ, শিয়ালদহ-কৃষ্ণনগর ও কৃষ্ণনগর-শিয়ালদহ রুটে নির্দিষ্ট চারটি AC EMU পরিষেবাই চালানো হবে।
ট্রেন নম্বর রুট ছাড়ার সময় পৌঁছনোর সময়
০৩১৬১ শিয়ালদহ–ডানকুনি ২৩:০০ ২৩:৪২
০৩১৬২ ডানকুনি–শিয়ালদহ ২৩:৫৫ ০০:৩৭
০৩১৬৩ শিয়ালদহ–বারাসত ০০:৫০ ০১:৩৫
০৩১৬৪ বারাসত–শিয়ালদহ ০১:১০ ০১:৫৫
০৩১৬৫ বারাসত–বনগাঁ ০১:৫০ ০৩:০০
০৩১৬৬ বনগাঁ–বারাসত ২৩:০০ ০০:১০
০৩১৬৭ বারাসত–হাসনাবাদ ০১:১০ ০২:৩৬ (Indian Railways)।



