ডিসেম্বরেই বসছে শান্তিনিকেতনের পৌষ মেলা, কোথায় ও কোন ডেটে? দেখুন বিস্তারিত

SOBDIK NEWS: কালীপুজোর আগেই হালকা শীতের আমেজ এসেছে বঙ্গে। আর শীতকাল মানেই মেলার মাস। প্রতিবছরের মত এবছরেও পৌষ মেলার (Shantiniketan Poush Mela 2026)আয়োজন হতে চলেছে শান্তিনিকেতনে। গতবছরের জায়গাতেই মেলা বিশ্বে নাকি স্থান পরিবর্তন হচ্ছে? বুধবার রাত্রে বৈঠকের পরেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। আগামী ২৩ থেকে ২৯ শে ডিসেম্বর চলবে শান্তিনিকেতনের পৌষ মেলা ২০২৬।
নভেম্বরেই এল শান্তিনিকেতন পৌষ মেলা ঘোষণা । Shantiniketan Poush Mela 2026
যেমনটা জানা যাচ্ছে, বুধবার রাত্রে জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বিশ্ব ভারতীয় একটি বৈঠক হয়েছিল। প্রায় ২ ঘন্টার এই বৈঠকের পরেই এই তারিখ প্রকাশ্যে এসেছে। যেখানে রাজ্য প্রশাসন পুজোর আয়োজন থেকে ব্যবস্থাপনা নিয়ে সমস্ত সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এদিন বিশ্ব ভারতীয় ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার ঘোষ, রেজিস্ট্রার বিকাশ মুখোপাধ্যায়, ডিএম ধবল ঝাঁ, বোলপুর এসডিও সহ আরও অনেকেই হাজির হয়েছিলেন এই বৈঠকে।
গতবছরে মত এবছরেও পূর্ব পল্লীর মাঠেই মেলার আয়োজন করা হবে। যদিও এর জন্য শর্তও থাকছে , যে মেলা শেষের পর ৪৮ ঘন্টার মধ্যেই মাঠ যেমন ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে। কারণ মেলা শেষ হওয়ার পর মাঠ নোংরা আবর্জনায় ভর্তি থাকলে সেটার জন্য ফাইন ধার্য করা হতে পারে। যেমনটা দুর্গাপুজোর পর প্যান্ডেলের মেটিরিয়াল সরানোর জন্য নির্দেশ জারি করে প্রশাসন।
আরও পড়ুনঃ ‘পৌরভোটে প্যাকেজের খেলা চলছে’, বিজেপিকে নিশানা করে আক্রমণ কুণাল ঘোষের
প্রসঙ্গত, অনেকেই এই মেলায় নিজের দোকান দিতে আগ্রহী। স্থানীয় মানুষ তো বটেই, বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে মেলায় নিজের দ্রব্য সামগ্রী বিক্রির জন্য আসেন। এক্ষেত্রে আগে থেকেই স্টল বুকিং করতে হবে। আগামী ১৫ই নভেম্বর থেকেই অনলাইনের মাধ্যমে স্টল বুক করা যাবে বলেও জানা গিয়েছে।
পৌষ মেলায় স্টল বুকিং নিয়ে ভিসি বলেন, এবছর ক্ষুদ্রশিল্প ও ছোটোখাটো উৎপাদনকারী থেকে শুরু করে হ্যান্ডিক্রাফট এর উপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। সমস্ত তথ্য সহ একটি ওয়েবসাইট ইতিমধ্যেই বানানোর কাজ চলছে। দ্রুত সেই ওয়েবসাইট লাইভ হবে ও সকল জিজ্ঞাস্য পাঠিয়ে দিতে পারবেন।



