0%

বার্ধক্য ভাতায় নতুন করে শুরু হচ্ছে আবেদন, কোথায় কবে যাবেন জানুন

SOBDIK NEWS: বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক সামাজিক প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। টাকা বেড়েছে বার্ধক্য ভাতাতেও (Bardhakya Bhata)। একধাক্কায় ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পে মাসিক আর্থিক সাহায্য ১০০০ টাকা থেকে বাড়িয়ে বর্তমানে ১৫০০ টাকা করে প্রদান করা হচ্ছে উপভোক্তাদের।

নতুন করে আবেদন বার্ধক্য ভাতাতে (Bardhakya Bhata)

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আরও বাড়তে চলেছে বার্ধক্য ভাতা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আরও বাড়বে বার্ধক্য ভাতার পরিমাণ। তবে অনেকেই আছেন যারা নতুন করে এই প্রকল্পে জুড়তে চাইছেন। কী ভাবে নতুন করে আবেদন করা যাবে এই প্রকল্পে? সেটাও জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে।

জানিয়ে রাখি, যাঁদের ৬০ বছর পেরিয়ে গিয়েছে, তাঁরা এই বার্ধক্য ভাতার সুবিধা পান। এর আগে তৃণমূল জমানায় এই প্রকল্পের আওতায় ১০০০ করে অ্যাকাউন্টে ঢুকছিল ষাটোর্ধ্বদের। তবে বিজেপি বাড়িয়ে তা ১৫০০ করে দিয়েছে। এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘পরের বাজেটে আমি বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে দেব। কথা দিলাম। আমি চাই রাজ্যের প্রবীণরা ভাল থাকুন।’

আরও পড়ুন: অভিষেকের পিএ-কে জেরা করে মিলেছিল হদিশ! তৃণমূলের পার্টি অফিস থেকে কোটি টাকা উদ্ধার পুলিশের

মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে অনুমান করা হচ্ছে ১৫০০ টাকা থেকে বেড়ে এবার থেকে বার্ধক্য ভাতা ২০০০ টাকা হতে পারে। তবে সবটাই জল্পনা মাত্র। এদিকে নতুন করে ফের শুরু হচ্ছে বার্ধক্য ভাতায় আবেদন। বার্ধক্য ভাতা সহ সমস্ত সরকারি প্রকল্পে ফের আবেদনের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার।

আগামী ডিসেম্বর মাসে ৩ দিনের সেবা সেতু কর্মসূচির আয়োজন করা হবে রাজ্যে। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ব্লকে সেবু সেতু ক্যাম্প হবে। সেই ক্যাম্পেই বার্ধক্য ভাতার ফর্ম পাওয়া যাবে। যারা যোগ্য তারা ফর্ম ভরলেই মিলবে বার্ধক্য ভাতা। তবে এখন নতুন করে আবেদন করলেও ১৫০০ টাকা করেই মিলবে। এরপর ফের ভাতার টাকা বাড়ানো হলে সেই সময় হলে নতুন অঙ্ক ঢুকবে অ্যাকাউন্টে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker