0%

পেনশনভোগীদের স্বস্তি, মোবাইলেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি পেনশন পেয়ে থাকেন বা আপনার পরিবারের কোন সদস্য যদি লাইফ সার্টিফিকেট নেওয়ার জন্য বারবার ব্যাঙ্কে যেটা হয় তবে আপনার জন্য রয়েছে বড় খবর। কারণ এখন আপনি বাড়িতে বসেই শুধুমাত্র স্মার্ট ফোনের মাধ্যমে মুখ দেখিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট পেতে পারেন (Digital Life Certificate)। এর বিশেষত্ব হলো এর জন্য কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা বায়োমেট্রিক ডিভাইসে প্রয়োজন হয় না।

স্মার্টফোনেই লাইফ সার্টিফিকেট বড় সুবিধা পেনশনভোগীদের (Digital Life Certificate)

সরকার ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত দেশ ব্যাপী পঞ্চম ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) অভিযান চালু করেছে। এই অভিযানটির দেশের ২০০০০ শহর ও জেলায় পরিচালিত হচ্ছে। সরকার এই সময়কালে ২ কোটি ৩০ লক্ষ ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। যার মধ্যে এক কোটি ৫০ লক্ষ সার্টিফিকেট ফেস অথেন্টিকেশনের মাধ্যমে তৈরি করা হবে। এখন প্রশ্ন হল কিভাবে এটি কাজ করবে। পাশাপাশি পেনশনভীদের তাদের স্মার্ট ফোনে জীবন প্রমাণ ফেস অ্যাপ ও আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে।

আরও পড়ুন: বিগ বসের ঘরে থাকার জন্য কত পারিশ্রমিক? এবার মুখ খুললেন ভরত কল

এরপরেই তাদের আঁধার ও মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর পেনশনভোগীদের তাদের মোবাইল ফোনের ফন্ট ক্যামেরার সামনে নিজেদের মুখ দেখাতে হবে। ফ্রেশ অথেন্টিকেশন সম্পূর্ণ হলে, ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করা হবে।

এর মান হল এতে গুরুত্বপূর্ণ কাজটি এখন আপনি বাড়িতে বসেই স্বাচ্ছন্দে সম্পূর্ণ করতে পারবেন। সরকার এই প্রচার অভিযানের ১৯ টি ব্যাঙ্ক, ৭৮৫টি পোস্ট অফিস ও ৫৬ টি পেনশন বুকে কল্যাণ সমিতি যুক্ত করেছে। এছাড়, EPFO, রেলওয়ে ও রাজ্য সরকারগুলো সহযোগিতা করবে।

যেসব বয়স্ক পেনশন ভোগই সশরীরে ব্যাঙ্ক অথবা ক্যাম্পে যেতে পারবেন না, তাদের প্রয়োজন অনুযায়ী বাড়িতে গিয়ে সেবা প্রদান করা হবে। এছাড়ো বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্প খোলা হবে। যেখানে স্বাস্থ্য পরীক্ষা ও আধার আপডেট ব্যবস্থা থাকবে। একই সঙ্গে পেনশন ভোগীরা খেয়াল রাখুন আগামী ৩০ নভেম্বর হল এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) জমা দেওয়ার শেষ তারিখ। তাই সময় মতন এই প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলুন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker