0%

‘আর কিছুদিন অপেক্ষা করুন’! নভেম্বরের কিস্তির আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মন্ত্রীর

SOBDIK NEWS: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন আপাতত বন্ধ রেখেছে রাজ্য সরকার। তবে শীঘ্রই নতুন আবেদনকারীদের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে বলে জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায় (Malati Rava Roy)। পাশাপাশি যোগ্য মহিলাদের সুবিধা পাওয়া নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

নভেম্বরের কিস্তির আগেই অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট | (Annapurna Yojana)

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী জানান, এখনও যেসব যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেননি, তাঁরা আর কিছুদিন অপেক্ষা করুন। সকল প্রকৃত যোগ্য মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে।

পাশাপাশি মালতি বলেন, “সম্প্রতি যাদের ২৫ বছর বয়স উত্তীর্ণ হয়েছে তাঁরা পোর্টাল খুললেই আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের ৬০ বছর বয়স পূর্ণ হবে তাঁদের বার্ধক্য ভাতা সংক্রান্ত স্বাভাবিক প্রক্রিয়ায় ট্রান্সফার করে দেওয়া হবে।“

আরও পড়ুনঃ কলকাতার আসন পুনর্বিন্যাসে মানা হয়নি বৈজ্ঞানিক পদ্ধতি! এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা

এই রাজ্য সরকারি প্রকল্পের বর্তমান অবস্থা ও প্রাপক সংখ্যা সম্বন্ধে বলতে গিয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বলেন, “অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন আর কোথাও চিৎকার-চেঁচামেচি বা অসন্তোষ নেই। তার মানে যোগ্য মহিলাদের প্রায় সবাই টাকা পেয়ে গিয়েছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নথিপত্রে সমস্যা থাকায় খুব সামান্য কয়েকজন হয়তো পাননি। সেই সমস্যাগুলি দ্রুত মেটানোর জন্য বিডিও অফিসের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রুটি সংশোধন হয়ে গেলে যোগ্য মহিলাদের সবাই সুবিধা পাবেন।“

এদিন লক্ষ্মীর ভাণ্ডারে হওয়া দুর্নীতি ও অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা প্রসঙ্গে মালতি বলেন, আগের সরকারের আমলে বেআইনিভাবে প্রায় ১০ লক্ষ পুরুষকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়া হয়েছিল। তবে আমাদের সরকার শুরু থেকেই স্বচ্ছ ও সুষ্ঠুভাবে স্ক্রুটিনি করেছে। সব নথি খতিয়ে দেখার পরেই যোগ্য মহিলাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে ও আগামীদিনেও হবে।

অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকে প্রত্যেক মাসে উপভোক্তার সংখ্যা বেড়েছে। অক্টোবরে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য সরকার। বাকি যোগ্যরাও দ্রুত টাকা পাবেন ও শীঘ্রই নতুন করে আবেদন শুরু হবে বলে জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker