রাজ্য জুড়ে ফের ৩ দিনের জনকল্যাণ শিবির! অন্নপূর্ণা যোজনা সহ একগুচ্ছ প্রকল্পে আবেদনের সুযোগ

SOBDIK NEWS: মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে সরকারের ধাঁচে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir) শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। গত জুন মাসে রাজ্য জুড়ে চার দিন ব্যাপী এই শিবির বসেছিল। সেখানে অন্নপূর্ণা যোজনা সহ একগুচ্ছ প্রকল্পে আবেদন জানিয়েছিলেন হাজারও মানুষ। বছর শেষের আগে ফের তিনদিনের জনকল্যাণ শিবির বসছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ঘোষণা করেছেন।
রাজ্য জুড়ে ফের বসছে জনকল্যাণ শিবির | (Janakalyan Shibir)
গত শনিবার গড়বেতায় বিজেপির গণতন্ত্র বাঁচাও সভায় উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে ফের রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির বসবে। তিনদিনের জন্য এই ক্যাম্প বসবে বলে জানিয়েছেন তিনি।
শুভেন্দু বলেন, “বার্ধক্য ভাতায় নতুন আবেদনের জন্য ডিসেম্বর মাস অবধি অপেক্ষা করুন। তিনদিনের জনকল্যাণ শিবির বসাবে রাজ্য সরকার। বিডিও অফিসে নয়, গ্রামীণ এলাকায় অঞ্চলে ও শহর এলাকায় ওয়ার্ড ভিত্তিক শিবির বসবে। সেখানে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাবেন ও যারা সেবা সেতু ক্যাম্পে আবেদন করেছেন, তাঁরাই আগামীদিনে নতুন বার্ধক্য ভাতা প্রাপক হিসেবে সুবিধা পাবেন।“
আরও পড়ুনঃ নভেম্বর মাসে কবে টাকা ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, দিনক্ষণ জেনে নিশ্চিন্ত হন
এদিনের সভা থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী বাজেটে বার্ধক্য ভাতা আরও বাড়ানো হবে। তিনি বলেন, “আগামী বাজেটে বিশেষত বার্ধক্য ভাতা আরও বাড়াব। এখনই বলে দিলাম। রাজ্যের প্রবীণদের ভালো রাখার দায়িত্ব আমাদের।”
এছাড়া অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় বার্তা দেন শুভেন্দু। তিনি জানান, অক্টোবর মাসে রাজ্যের ১ কোটি ৬৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে। আগামীদিনে বাকি যোগ্য মহিলাদের কাছেও এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
রাজ্যে নতুন সরকার গঠনের পর পরই চারদিনের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে একাধিক সরকারি প্রকল্পে আবেদন জানিয়েছিলেন সাধারণ মানুষ। ডিসেম্বর মাসে ফের সেই সুযোগ মিলবে। যদিও শিবিরের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি রাজ্য।



