0%

উৎসবের মরশুমে যাত্রীদের সুখবর, হাওড়া-পাটনা রুটে চলবে ৪টি স্পেশাল ট্রেন

সবদিক নিউজ: আসন্ন ছট পুজো ও দীপাবলির মরশুমে যাত্রীদের ভিড় কমাতে বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways)। হাওড়া ও পাটনার মধ্যে চলবে চারটে আনরিজার্ভড স্পেশাল ট্রেন। হাওড়া ও পাটনার মধ্যে চলবে এই ট্রেনগুলি। তাছাড়াও জানাযায় নভেম্বর মাসের নির্দিষ্ট দিনে এই ট্রেনগুলো চালানো হবে।

দীপাবলি-ছটে রেলের বড় ঘোষণা, চলবে ৪টি ট্রেন (Indian Railways)

উৎসবের মরশুমে বাড়ি ফেরার যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railways) । পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে হাওড়া ও পাটনার মধ্যে যাতায়াতকারী এই ট্রেনগুলি একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে। যার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক হবে।

 উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে আপত্তি জানানোর নতুন সময়সীমা ঘোষণা

এক নজরে দেখে নিন এই স্পেশাল ট্রেন গুলির সময়সূচী:

০৩০৩৩ নম্বরের হাওড়া-পাটনা আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি আগামী ৬ ও ১১ নভেম্বর হাওড়া থেকে ছাড়বে। বিকেল ৫টা ৪০ মিনিটে যাত্রা শুরু করে পরের দিন ভোর ৫টায় পাটনা পৌঁছবে ট্রেনটি।

০৩০৩৪ নম্বরের পাটনা-হাওড়া আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি ৭ ও ১২ নভেম্বর পাটনা থেকে ছাড়বে। সকাল ৬টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে ওই দিন রাত ১০টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি।এছাড়াও, ০৩০৩৫ নম্বরের হাওড়া-পাটনা আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি ৭ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে পাটনা পৌঁছবে এই ট্রেন।

০৩০৩৬ নম্বরের পাটনা-হাওড়া আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি ৮ নভেম্বর দুপুর ১টা ৩৫ মিনিটে পাটনা থেকে ছাড়বে। পরের দিন রাত ১টায় হাওড়ায় পৌঁছবে ট্রেনটি।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চারটি স্পেশাল ট্রেনই উভয় দিকের যাত্রাপথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। স্টেশনগুলি হল ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি (Indian Railways)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker