এমবাপেদের ম্যাচে অঘটন! রিয়াল মিডফিল্ডারের শটে আক্রান্ত গ্যালারির খুদে সমর্থক, তারপর?

‘আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার’! লা লিগায় রিয়াল মাদ্রিদের (Real Madrid) ম্যাচ। প্রতিপক্ষ রেসিং স্যান্টান্ডার। সেই ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল। যদিও খেলার পাশাপাশি আলোচনায় ম্যাচের অন্য একটি ঘটনা। খেলার ৫০ মিনিটে লস ব্ল্যাঙ্কোস (রিয়ালের ডাকনাম) মিডফিল্ডার অরেলিয়ঁ চুয়ামেনির জোরালো শট আঘাত লাগে গ্যালারিতে বসে থাকা এক খুদে সমর্থকের গায়ে।
El tiro de Tchouaméni le dio a un niño en la grada 😭😭😭😭 https://t.co/HRTlP9qi1y
— MT2 (@madrid_total2) November 1, 2026
জানা গিয়েছে, ওই সমর্থকের বয়স ১০ বছরেরও কম। বলের আঘাত সইতে না পেরে কেঁদেও ফেলেছিল সে। তবে সকলের মনজয় করে নিলেন ২৬ বছরের ফরাসি ফুটবলার। খেলা শেষে ড্রেসিংরুমের কাছে খুদে সমর্থকের সঙ্গে দেখা করেন চুয়ামেনি। তাকে সই করে রিয়াল মাদ্রিদ জার্সিও উপহার দেন। কেবল চুয়ামেনিই নয়। খুদের সঙ্গে দেখা করতে এসেছিলেন কিলিয়ান এমবাপেও। সতীর্থকে নিয়ে মজাও করেন। এমবাপে বলেন, “এটা চুয়ামেনির দোষ, ও শট নিতে জানে না।”
https://t.co/PeX8JmbIJF
— MadridismoSiempre (@HALA__MADRID33) November 1, 2026
এর পরেই হালকা হয়ে যায় পরিবেশ। প্রিয় দলের ম্যাচ থেকে দুঃসহ স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারত ওই খুদে সমর্থক। যদিও শেষ পর্যন্ত সেই আঘাতই তার কাছে স্পেশাল হয়ে উঠল। উল্লেখ্য, রেসিং স্যান্টান্ডারকে হারিয়ে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তিনটি গোল যথাক্রমে এমবাপে, জুড বেলিংহ্যাম এবং ইয়ান দিয়োমান্দের। লা লিগায় ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ ২৮ পয়েন্টে। ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে।
🚨🎥| Kylian Mbappé with the kid that took a ball to the face: “It’s Tchouaméni’s fault, he doesn’t know how to shoot.”😅 https://t.co/mVss92Wjwq
— Kalshi FC (@KalshiFC) November 1, 2026
ম্যাচের প্রসঙ্গে এলে ১১ মিনিটেই পেনাল্টি থেকে স্প্যানিশ ক্লাবকে এগিয়ে দেন এমবাপে। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। ৩৬ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে স্কোর লাইন ৩-০ করেন দিয়োমান্দে। ফুটবলারদের দাপুটে পারফরম্যান্সে খুশি কোচ মোরিনহো। তবে ম্যাচের মধ্যে ভাইরাল হয়েছে চুয়ামেনির শটের ঘটনাও।
শেয়ার
লিংক



