0%

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়, কলকাতার আকাশেও কি নামবে বৃষ্টি?

কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই আবহাওয়ার মেজাজে বদলের ইঙ্গিত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কখনও রোদ, কখনও মেঘের আনাগোনা। তবে এখনই বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,…

কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই আবহাওয়ার মেজাজে বদলের ইঙ্গিত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কখনও রোদ, কখনও মেঘের আনাগোনা। তবে এখনই বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার শহরে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু মঙ্গলবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতার তাপমাত্রার পারদেও বিশেষ হেরফের হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় মাত্র ০.১ ডিগ্রি বেশি। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২৫.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। অর্থাৎ, বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাতাসে আর্দ্রতার অস্বস্তি বজায় থাকতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, সোমবার রাত পেরিয়ে মঙ্গলবার ভোরের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।

উপকূলে আঘাত হানার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। তবে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়লেও পশ্চিমবঙ্গের উপর সরাসরি তার আঘাত আসার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টির সম্ভাবনা?

মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে গোটা জেলাজুড়ে একটানা বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গেও কি নামবে বৃষ্টি?

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও মেঘের প্রভাব থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও আকাশ পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা কম।

সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব থেকে আপাতত নিরাপদ পশ্চিমবঙ্গ। তবে মঙ্গলবার রাজ্যের দুই প্রান্তেই কয়েকটি এলাকায় বৃষ্টির দেখা মিলতে পারে।

শিলিগুড়ি পেরিয়ে গুয়াহাটি পর্যন্ত ছুটবে বুলেট ট্রেন! অনুমোদন মোদী সরকারের

বাংলার পর্যটনে ২৭০০ কোটি বিনিয়োগ, সাত গন্তব্যে হোটেল গড়বে অম্বুজা

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker