টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: নিয়ম রক্ষার খেলা হলেও শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে। আজ রবিবার (১নভেম্বর) পাঁচ ম্যাচের সিরিজের শেষ খেলা ছিল। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাট করে ভারত ১৯১ রান করে। সেই রান তাড়া করতে নেমে ১২ বল বাকি থাকতেই অনায়াসে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে কিউয়িরা। এদিন ম্যাচ জেতার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন টিম সেইফার্ড ও গ্লেন ফিলিপস। তবে শেষ দুটি ম্যাচে জিতেও সিরিজ হারতে হয়েছে ভারতের কাছে।
নিউজিল্যান্ডের শুরুটা খারাপ হলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টিম সেইফার্ড। তাঁর দাপটে কার্যত দিশেহারা হয়ে যান ভারতীয় বোলাররা। এদিন খেলার শুরুতে ফিন অ্যালেনকে আউট করে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন আরশদীপ সিং। ৩ বলে ২ রান করে আউট হন অ্যালেন। ফিল্ডিংয়ে তাঁর ক্যাচটি নেন ঈশান কিশান। তার পরেই উকেট শিকার করেন বরুণ চক্রবর্তী। তাঁর বলে আউট হন ড্যারিল মিচেল (২৯)। মাত্র ৭ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে টিম সেইফার্ডের। নিউজিল্যান্ডের এই ব্যাটারকে ফিরিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। গ্লেন ফিলিপস ৩৮ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।
এদিন নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলন চারটি উইকেট নেন। নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার প্রত্যেকে দুটি করে উইকেট নেন। ভারতের শুরুটা ভাল ছিল না। দ্বিতীয় ওভারেই ভারত অভিষেক শর্মাকে হারায়, যিনি এক রান করে অ্যাডাম মিলনের হাতে ক্যাচ আউট হন। এরপর মিলনে ওপেনার সঞ্জু স্যামসনকে (৪) আউট করেন। সেখান থেকে শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন। ঈশান ৩২ বলে ৬১ রান করেন। ঈশানের উইকেটটি নেন ব্লেয়ার টিকনার। শ্রেয়াস এক প্রান্তে স্নায়ুচাপ ধরে রেখে ২২ বলে ৫০ রান পূর্ণ করেন। তবে, অর্ধশতরান করার পরপরই তিনি আউট হয়ে যান। তিলক ভার্মা (৫) তেমন কিছু করতে পারেননি। নাথান স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন। নমন ধীর ২৩ বলে ৩৩ রান করে আউট হন। ইকেল ব্রেসওয়েল তাঁর ক্যাচটি নেন। শেষ ওভারে অ্যাডাম মিলনের বলে আউট হন নীতীশ কুমার রেড্ডি (২২)। একই ওভারে মিলন ভুবনেশ্বর কুমারকেও (৬) আউট করেন।
আরও পড়ুন: নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা
উল্লেখ্য, সিরিজের প্রথম দুটি ম্যাচ ক্রাইস্টচার্চে খেলা হয়েছিল। সেই দুটি ম্যাচেই ভারত ৪ উইকেটে জয়ী হয়েছিল। এরপর ওয়েলিংটনে ভারতীয় দল ৬ উইকেটের ব্যবধানে তৃতীয় ম্যাচ জিতে খেলা শেষ হওয়ার আগে সিরিজ নিজেদের পকেটে ভরে। তবে অকল্যান্ডে কিউইরা ঘুরে দাঁড়িয়ে ৮৭ রানে হারায় ভারতকে। আজ রবিবারও হারতে হয়েছে ভারতকে। তবে প্রথম তিনটি ম্যাচে হারের কারণ ভারতের কাছে দিনশেষে সিরিজ হারতে হল মিচেল স্যান্টনারদের।
The post টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



