0%

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিনিধি: কোনও অলৌকিক ঘটনা ঘটল না। খোঁচা খাওয়া বাঘের মতো তেড়েফুঁড়ে উঠতে পারলেন না প্যাট কামিন্সরা।  প্রোটিয়া বোলার সাইমন হার্মারের কেরিয়ারের সেরা বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার। শনিবার (৩১ অক্টোবর) কেপ টাউন টেস্টের শেষ দিনে ২৮৮ রান তাড়া করতে নেমে ১১১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। আর ১৭৬ রানের জয় তুলে নিয়ে ১১ বছর বাদে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠে এলেন টেম্বা বাভুমারা। ২০১৬ সালের জানুয়ারির পর, টেস্ট র‍্যাঙ্কিংয়ে চূড়ায় জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা।

ডারবানে হার দিয়ে ঘরের মাঠের তিন ম্যাচের টেস্ট সিরিজটি শুরু করেছিলেন  প্রোটিয়ারা। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছিলেন টেম্বা বাভুমারা। কেপটাউনে তৃতীয় তথা সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে ৩২৯ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে ৪২০ রান তুলেছিল সফরকারী অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৩৮৭ রান তুলতে সক্ষম হয়েছিলেন প্রোটিয়ারা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৮৮ রানের।

কিন্তু ওই রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে জোড়া ধাক্কা খায় অজিরা। সেই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেননি প্যাট কামিন্সরা। বলা ভাল দক্ষিণ আফ্রিকার বোলার সাইমন হার্মারের অবিশ্বাস্য বোলিং অজিদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। ২১.১ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে অস্ট্রেলিয়ার ছয় ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন তিনি। অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন নাথান লায়ন (অপরাজিত ৩৩)। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, ও প্যাট কামিন্স।

The post অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker