0%

দুই নাইট তারকার হাতে হার্দিকের ভাগ্য! তারকা অলরাউন্ডারকে নিয়ে আগ্রহ হারাচ্ছে কেকেআর?

আইপিএলের রিটেনশন পর্ব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে জল্পনা। তারকা অলরাউন্ডার যে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন, তা একপ্রকার নিশ্চিত। এবারের গন্তব্য কি কেকেআর? আগ্রহী হলেও সংশয় রয়েছে নাইট ম্যানেজমেন্টের। সব থেকে বড় কথা, হার্দিক গোলাপি-সোনালি জার্সি পরবেন কি না, তার উপর নির্ভর করছে আরও দুই তারকা ক্রিকেটারের ভাগ্য। প্রশ্ন হল, কেকেআর কি সেই ‘ত্যাগস্বীকার’ করতে রাজি?

১৬ ডিসেম্বর আইটিসি গ্র্যান্ড গোয়ায় নিলাম হবে। তার একমাস আগে অর্থাৎ ১৫ নভেম্বর আইপিএলে রিটেনশনের ডেডলাইন তারিখ বলে জানানো হয়েছে। তার একসপ্তাহ আগে ট্রেড ডিল করে নিতে হয়। হার্দিকের জন্য কেকেআর ছাড়াও চেন্নাই বা লখনউয়ের দল ঝাঁপাচ্ছে। তবে নাইটরা হার্দিককে নিয়ে কিছুটা সংশয়ে। তার প্রধান কারণ, মুম্বই অধিনায়কের চোটপ্রবণতা। গত আইপিএলের পর আর মাঠে নামেননি। সম্ভবত আবার আগামী বছরের আইপিএলেই দেখা যাবে। কতটা ফিট থাকবেন, কতদিন সেরা ফর্মে থাকবেন সবটা নিয়েই প্রশ্ন থাকবে।

এখানেই শেষ নয়। মুম্বইয়ের দাবিদাওয়ার জন্য পিছিয়ে যেতে পারে কেকেআর। এক সংবাদমাধ্যমের মতে, আম্বানিদের দল হার্দিকের বদলে দুই ক্রিকেটার চেয়ে বসেছে। তাঁরা হলেন হর্ষিত রানা ও অঙ্গকৃষ রঘুবংশী। এঁরা দু’জনেই নাইট পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। হর্ষিত ভারতীয় দলের নিয়মিত। নাইটদের ২০২৪আইপিএল জয়ের অন্যতম নায়ক। অঙ্গকৃষ গতবার সবচেয়ে বেশি রান করেছে। এবার রনজিতে ফর্মে আছেন।

তাহলে রইল বাকি কারা? সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ধরাছোঁয়ার বাইরে। সহ-অধিনায়ক রিঙ্কু সিংকেও ছাড়তে রাজি নয় নাইটরা। ক্যামেরন গ্রিনকে আইপিএলে কতটা পাওয়া যাবে, সেটাও প্রশ্ন। ফলে প্রাথমিক কথাবার্তা সত্ত্বেও কিছুটা পিছিয়ে এসেছে কেকেআর। আগামী সপ্তাহে ফের দু’পক্ষ কথা বলবে। রঘুবংশীকে নিয়ে নাইট ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, তার উপর অনেক কিছু নির্ভর করছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker