0%

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

নিজস্ব প্রতিনিধি: ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার অর্শদীপ সিংহ এবং পাঞ্জাবি অভিনেত্রী-মডেল সামরিন কৌরকে নিয়ে নেটপাড়ায় গুঞ্জনের শেষ নেই। তবে সম্প্রতি নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েছেন তারকা জুটি। জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছেন, তাঁরা একে অপরকে মন দিয়েছেন। কিন্তু এরপর থেকেই নেটমহলে কুৎসিত মন্তব্যের মুখে পড়তে হচ্ছে সামরিনকে। অবশেষে সেই সমস্ত ট্রোলারদের যোগ্য জবাব দিলেন সামরিন। যারা তাঁকে বলেছিলেন, তিনি খ্যাতি বা টাকার জন্যে অর্শদীপের সঙ্গে প্রেম করছেন, তাঁদের সমালোচনা করে অভিনেত্রী জানালেন, ১৭ বছর বয়স থেকেই তিনি আর্থিক দিক থেকে স্বাবলম্বী। তাই তাঁর কোন রকম খ্যাতি বা অর্থের দরকার নেই। তাই এগুলো কোনও কিছুর জন্যেই তিনি অর্শদীপের সঙ্গে সম্পর্কে জড়াননি।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা পোস্ট করে সামরিন লিখলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমি ক্রমাগত দ্বিমুখী আচরণের শিকার হচ্ছি। মানুষ কতটা ভণ্ড হতে পারে, তা দেখে আমি অবাক। নিজের সঙ্গীকে লুকিয়ে রাখলে বলা হয়, আপনি তাঁকে নিয়ে গর্বিত নন। তাই তাঁকে প্রকাশ্যে আনতে লজ্জা পাচ্ছেন। আবার প্রকাশ্যে ভালবাসা জাহির করলে বলা হয়, খ্যাতির জন্যে এ সব করছেন। আমি ১৭ বছর বয়স থেকেই আর্থিকভাবে স্বাধীন। মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছি। অর্শদীপের সঙ্গে সম্পর্কের বাইরেও আমার নিজস্ব একটি জগত রয়েছে। ঈশ্বরের আশীর্বাদে শৈশব থেকেই নিজের ভ্রমণ ও জীবনযাত্রার ব্যয়ভার বহন করছি। আমার প্রোফাইল আপনার জীবনের হতাশা বা ঘৃণা উগড়ে দেওয়ার জায়গা নয়। যারা অপ্রয়োজনীয় নেতিবাচক মন্তব্য করছেন, তাঁদের সবাইকে আমি এবং আমার টিম ব্লক করছি। আমি শান্তিতে আছি, ভালবাসায় আছি। নিজের মতো করে বাঁচছি। আমাদের দয়া করে শান্তিতে থাকতে দিন। আমি এমন একজনকে খুঁজে পেয়ে ভাগ্যবতী মনে করি নিজেকে। এখন আমার মনে হয়, অর্শদীপের সঙ্গে আরও আগে দেখা হলে ভাল হত। তিনি আমার জীবনকে পূর্ণ করেছে। মহিলারাই মহিলাদের সহ্য কোর্টে পারে না, আরও একবার প্রমাণিত। আমি এই নেতিবাচকতা দেখতে দেখতে ক্লান্ত।’

প্রেমিকার এই শক্ত অবস্থানের পর চুপ থাকেননি ভারতীয় পেসার অর্শদীপও। সামরিনের ইনস্টাগ্রাম পোস্টটি নিজের প্রোফাইলে পুনশেয়ার করে অর্শদীপ লেখেন, “তোমাকে নিয়ে আমি গর্বিত। তুমি অনেক শক্ত মানসিকতার। যারা আমাদের জীবন নিয়ে খুব বেশি চিন্তিত, তারা একটু বিরতি নিন। বাঁচুন এবং অন্যদের বাঁচতে দিন। ডিজিটাল জগতকে ভালবাসায় ভরিয়ে তুলুন, ঘৃণা ছড়াবেন না।” 

The post খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন? appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker