0%

ফের ঘনাচ্ছে নিম্নচাপ! সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতা ও জেলার আবহাওয়া?

কলকাতা: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই ফের বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের মোহনায় তৈরি…

কলকাতা: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই ফের বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের মোহনায় তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত আগামী দিনে শক্তি বাড়িয়ে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তবে স্বস্তির খবর হলো, এই নতুন নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব বাংলার ওপর পড়ার আশঙ্কা নেই।

দুর্যোগের মেঘ কাটিয়ে শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ সম্পূর্ণ পরিষ্কার ও রোদ ঝলমলে। শহরবাসীর জন্য আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে নিম্নচাপের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক মাত্রায় বজায় থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে। আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম) এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি)। আগামী সপ্তাহেও বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া এবং রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির রেশ বজায় থাকতে পারে। বিশেষ করে আগামী সপ্তাহে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গে আবহাওয়া উন্নতি করলেও উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পাঁচ জেলাতেই শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক হওয়ার দিকেই এগোবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বাংলার পাঠ্যক্রম থেকে বাদ পানি-আম্মা, আব্বা! যোগ হবে শ্যামাপ্রসাদের জীবনী

উত্তরবঙ্গে এইমস গড়ার প্রস্তাব! জলপাইগুড়িতে ক্যানসার হাসপাতালের বড় ঘোষণা শুভেন্দুর

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker