হাইস্পিড করিডরের সম্প্রসারণ, বাংলার আরও দুই জেলা পাচ্ছে বুলেট ট্রেন?

SOBDIK NEWS: ভারতীয় রেলের গতির অধ্যায়ে নতুন পৃষ্ঠা যোগ করেছে বুলেট ট্রেন (Bullet Train)। এবার বাংলার আরও দুই জেলা পেতে চলেছে বুলেট ট্রেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত যে বুলেট ট্রেনের করিডর তৈরি হওয়ার কথা ছিল সেটাকেই গুয়াহাটি পর্যন্ত এগিয়ে আনার প্রস্তাব দেন রেলমন্ত্রী। সেই প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে মন্ত্রক।
বুলেট ট্রেনের (Bullet Train) করিডর নিয়ে বড় ঘোষণা
রবিবার সোশ্যাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটি থেকে দিল্লি এখন আট ঘন্টারও কম সময়ে। গুয়াহাটি পর্যন্ত উত্তরের বুলেট ট্রেন করিডর সম্প্রসারণের সিদ্ধান্ত পূর্ব ভারতের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে শিলিগুড়িতেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল ওই করিডরের। পরে এই করিডরের সম্প্রসারণের অনুমোদন মেলে।
কী ছিল পরিকল্পনা: প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন করিডর তৈরির ঘোষণা করা হয়। দিল্লি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড করিডর তৈরির পরিকল্পনা ছিল। এরপর বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত তৈরি করা হবে হাইস্পিড করিডর। এবার বুলেট ট্রেনের (Bullet Train) এই প্রস্তাবিত করিডর বাড়িয়ে করা হল গুয়াহাটি পর্যন্ত। এতে লাভবান হবে বাংলার দুই জেলা।
আরও পড়ুন : আজ থেকেই বড় বদল, অচেনা নম্বর থেকে ফোন আসলেই ফুটে উঠবে নাম
কোন রুটে চলবে: বর্তমানে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন নিউ জলপাইগুড়ি ছাড়ার পর জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়ানোর পর ঢুকে যায় অসমে। অন্যদিকে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ধূপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়ানোর পর অসমে ঢুকে যায়।
আরও পড়ুন : ইন্টারনেটের খরচ নেই, শুধু ভয়েস কলিংয়ের জন্যই ধামাকা রিচার্জ প্ল্যান জিওর
এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, গুয়াহাটি পর্যন্ত যে বুলেট ট্রেন করিডর হবে তা নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার রুট হয়ে পশ্চিমবঙ্গ থেকে অসমে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সব যদি ঠিকঠাক থাকে তবে যাত্রাপথে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাকেও ছুঁয়ে যেতে পারে ট্রেন। তবে এ বিষয়ে এখনও মেলেনি সরকারি ঘোষণা।



