0%

দু’ফোঁটা পোলিও খাওয়াতে মোতায়েন ৮ হাজার পুলিশ! টিকাকরণ ঘিরে ‘যুদ্ধে’র ময়দানে পাকিস্তান

শিশুদের দু’ফোঁটা পোলিও টিকা খাওয়াতেও যেন যুদ্ধের প্রস্তুতি! কড়া নিরাপত্তার চাদরে পাকিস্তান। স্বাস্থকর্মীদের নিরাপত্তা দিতে শুধু মাত্র করাচিতেই মোতায়েন করা হয়েছে ৮ হাজারেরও বেশি পুলিশকর্মী। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। চলছে  ‘স্ন্যাপ চেকিং’। 

পাকিস্তানের পাশাপাশি বালোচিস্তান প্রদেশেও কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে পোলিও টিকাকরণ। চলতি বছর পাকিস্তানে এখনও পর্যন্ত আটটি ‘ওয়াইল্ড পোলিওভাইরাস টাইপ ১’ সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ছ’টি উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এবং দু’টি দক্ষিণের সিন্ধু প্রদেশে। কিন্তু পোলিও টিকাকরণ ঘিরে কেন এত তৎপরতা? আসলে পাকিস্তানে পোলিও কর্মীদের নিরাপত্তা দীর্ঘদিন ধরেই বড়সড় উদ্বেগের বিষয়। অতীতে একাধিকবার টিকাকরণ কর্মীদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বহু স্বাস্থ্যকর্মীর। সরকারি হিসাব অনুযায়ী, পাকিস্তান পোলিও আক্রান্তের সংখ্যা ৯৯.৮ শতাংশ হ্রাস পেয়েছে। নব্বইয়ের দশকের শুরুর দিকে যেখানে আনুমানিক ২০ হাজার জন পোলিও আক্রান্ত ছিলেন, সেখানে গত বছর এই সংখ্যা কমে হয়েছে ৩১। 

পাকিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচি নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। স্বাস্থকর্মীদের উপর এবং টিকাকরণ কেন্দ্রে বারবার হামলা চালিয়েছে জঙ্গিরা। তাদের মতে, পোলিও টিকার মাধ্যমে তাদের গোপন ঘাঁটি জেনে নেওয়া হয়। অন্যদিকে, পোলিওর বিরোধিতা করে এসেছেন কট্টরপন্থীদের একাংশও। তাঁদের বক্তব্য, পোলিও টিকা নিলে মানুষের মধ্যে বন্ধ্যাত্ব চলে আসতে পারে। বাসা বাঁধতে পারে বহু রোগও।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker