0%

লাগবে পরিচয়পত্র, কবে-কোথায় পাবেন ওড়িশা ম্যাচের ফ্রি টিকিট? জানিয়ে দিল মোহনবাগান

ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচের টিকিট বিনামূল্যে পাবেন মোহনবাগান সমর্থকরা। সেই উপহারের ঘোষণা আগেই করে দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। ৫ নভেম্বর যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে নামবে মোহনবাগান। কিন্তু টিকিট কবে-কোথায়-কীভাবে পাবেন? সোশাল মিডিয়ায় সেই ঘোষণা করে মোহনবাগান।

প্রথম ম্যাচে হারের ধাক্কা ভুলে তিন ম্যাচে টানা জয়। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দল। শনিবারই পাঞ্জাব এফসি’কে হারিয়ে দিয়েছে প্যানোস-বাহিনী। এবার দীপাবলির উপহার হিসেবে তাঁদের দু’টি করে টিকিট উপহার দিচ্ছেন গোয়েঙ্কা।

মোহনবাগানের তরফে জানানো হয়েছে- আগামী ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে টিকিট পাওয়া যাবে। ক্লাব তাঁবুর বক্স অফিস থেকে টিকিট দেবে। প্রথমে যে আসবে, সে পাবে- এই ভিত্তি টিকিট দেওয়া হবে। তবে কিছু নির্দেশিকাও থাকছে। যেমন যিনি টিকিট তুলতে আসছেন, তাঁকে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র আনতে হবে। একজন সর্বোচ্চ দু’টি টিকিট পাবেন। একজন একবারের বেশি টিকিট তুলতে পারবেন না।

রবিবারই সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সমর্থকদের জন্য উপহার ঘোষণা করেছেন। সোশাল মিডিয়ায় মোহনবাগানের তরফ থেকে জানানো হয়, ‘দীপাবলি হল আনন্দ ছড়িয়ে দেওয়ার উৎসব। যেখানে সম্পর্কের বন্ধনগুলোকে নতুন করে উদযাপন করা হয়। উৎসবের এই মরসুমে আমরা প্রিয় সমর্থকদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি। প্রত্যেক সমর্থক ওড়িশা এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচের ২টি করে টিকিট বিনামূল্যে পাবেন। সমর্থকরাই মোহনবাগানের চালিকাশক্তি। ক্লাবের প্রতি আপনাদের আবেগ, আনুগত্য ও ভালোবাসা আমাদের প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। উৎসবের আবহে চলুন আমরা আবার একত্রিত হই। আমাদের ঘরের মাঠকে সবুজ-মেরুন রঙে রাঙিয়ে তুলি। পরের ম্যাচটাকে আমরা স্মরণীয় করে রাখব। আপনাকে ও আপনার প্রিয়জনদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই!’

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker