0%

আর সহ্য নয়, এবার প্রতিবাদে গর্জে উঠল বৈভব! টিম ইন্ডিয়ার অন্দরমহলের ভিডিও ফাঁস

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ। ৩-২ ব্যবধানে জিতেছে ভারত। এবার দীর্ঘ ছুটি। সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ১৫ বছরের বিস্ময় প্রতিভার ‘বঞ্চনা’য় অখুশি দেশের ক্রিকেটভক্তরা। তবে নিউজিল্যান্ড ছাড়ার আগে প্রতিবাদে গর্জে উঠল বৈভব। না, ম্যাচ সংক্রান্ত কিছু নয়। মাঠের বাইরের ঘটনা। আর সেই ঘটনা ভিডিও করে জানালেন অক্ষর প্যাটেল।

ব্যাপারটা কী? টি-টোয়েন্টি সিরিজে বৈভবের ব্যাটিং পার্টনার ছিলেন অভিষেক শর্মা। এই ভিডিওর ‘নায়ক’ও তিনি। রাতে হোটেলে ফিরে তিনি টের পান, বাইরে খুব জোরে গান বাজছে। যাতে ঘরে থাকতেও অসুবিধা হচ্ছিল। অভিষেক আবার জানলা দিয়ে বাইরে উঁকি মেরে দেখেন কী ঘটছে। সত্যিই তো! কী হচ্ছিল? অভিষেক বুঝতে পারেন, গাড়ি করে কোনও শোভাযাত্রা যাচ্ছে। সেখান থেকেই তারস্বরে গান বাজছে। বৈভব বলে, “বাইরে বোধহয় কোনও উৎসব চলছে।”

তারকা ওপেনার আবার প্রশ্ন করেন, “আচ্ছা, বলুন তো বাইরে যারা যাচ্ছে, তারা কোন দেশের পতাকা বইছে? কেউ বুঝতে পারলে জানান।” আর এই আওয়াজে অসুবিধা হচ্ছিল বৈভবের। সেও চুপ করে বসে থাকেনি। সেই খবর ফাঁস করে অক্ষর বলেন, “দেখুন, বৈভব প্রতিবাদ করছে।” মাত্র এক লাইন মন্তব্য যে ভঙ্গিতে করেছেন, তাতেই হাসির রোল নেটদুনিয়ায়।

উল্লেখ্য, নিউজিল্যান্ড সিরিজের দু’টো ম্যাচে বৈভবকে সুযোগ দেওয়া হয়েছিল। একটা ম্যাচে হতাশ করে সে। পরের ম্যাচ ৪৫ রান করে। তারপর ফের বৈভবের জায়গা বেঞ্চে। ভারত শেষ দু’টি ম্যাচই হেরেছে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বৈভবকে ‘অপছন্দে’র অবস্থানে অনড় গম্ভীর। সাফ জানিয়ে দিয়েছেন, সবাইকে খুশি করা তাঁর কাজ নয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker