0%

মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা শিকেয়, ইউক্রেনের গ্রামে ভয়ংকর হামলা রাশিয়ার! মৃত অন্তত ২৯

মার্কিন মধ্যস্থতায় নতুন করে মস্কোর সঙ্গে বৈঠকে বসার কথা ভলোদিমির জেলেনস্কির। ঠিক তার আগে ইউক্রেনের গ্রামে ভয়ংকর হামলা চালাল রুশ সেনা। স্থানীয় প্রশাসনের দাবি, এই ঘটনায় অন্তত ২৭ জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। নিরস্ত্র সাধারণ মানুষের উপর রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মঙ্গলবার খারকিভের একটি হাসপাতালেও আঘাত হেনেছে রাশিয়া। এই ঘটনায় ৭৩ জন আহত হয়েছেন। এছাড়াও হাসপাতালটির কার্ডিওলজি বিভাগটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় কার্ডিওলজি বিভাগ রোগীদের চিকিৎসা চলছিল। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধ (Russia-Ukraine War) অবসানের লক্ষ্যে আগামী সপ্তাহে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও আমেরিকার মধ্যস্থতাকারী প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মধ্যেই রুশ হামলা শান্তি বৈঠক নিয়ে প্রশ্ন তুলে দিল।

বার্লিন সফরত জেলেনস্কি প্রতিক্রিয়া, রাশিয়া তাঁর দেশের ওপর একটি “ভয়ংকর” হামলা চালিয়েছে। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের দিনে এই হামলা ঘটনা “খুবই তাৎপর্যপূর্ণ”। তিনি বলেন, “রাশিয়ার ধারণা, তাদের এই কর্মকাণ্ড আমেরিকার নজরে আসবে না। কিন্তু এই ধরনের সন্ত্রাসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং যুদ্ধ থামাতে ব্যবস্থা নিতে হবে।”

এদিকে রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে জ্বালানি কূটনীতির চাল চেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিষেধাজ্ঞা তুলে রাশিয়ার সঙ্গে ইউরোপে জ্বালানি সম্পর্ক ফের স্বাভাবিক করার পন্থা নিয়েছে আমেরিকা। লক্ষ্য শীতের আগেই মস্কো ও ইউক্রেনের মধ্যে জ্বালানি ক্ষেত্রে সংঘর্ষবিরতি কার্যকর করা। পাশাপাশি এই প্রক্রিয়ার মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের এই পরিকল্পনায় আপত্তি রয়েছে ইউরোপের একাধিক দেশের। নিমরাজি মস্কোও। ফলে শেষ পর্যন্ত এই পরিকল্পনা কতদূর বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker