0%

‘আপনি ভারতীয় নাগরিক নন’, ইমরানকে ক্ষমা চাইতে বলল বম্বে হাই কোর্ট

মুম্বই: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার প্রসঙ্গে অভিনেতা ইমরান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বম্বে হাই কোর্ট। সোমবার…

মুম্বই: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার প্রসঙ্গে অভিনেতা ইমরান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বম্বে হাই কোর্ট। সোমবার আদালতের পর্যবেক্ষণ, ইমরান ভারতের নাগরিক নন। ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় তাঁর কোনও প্রভাব পড়ার প্রশ্ন নেই। এই পরিস্থিতিতে এসআইআর-বিরোধী আন্দোলনে তাঁর অংশগ্রহণের অধিকার নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

ইমরানের বিরুদ্ধে মুম্বইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) একটি ‘লিভ ইন্ডিয়া নোটিস’ জারি করেছিল। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগের পর ওই নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা। সোমবার প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠীর বেঞ্চে মামলাটির শুনানি হয়।

শুনানির সময় আদালত জানায়, এসআইআর প্রক্রিয়ায় ইমরান খান সরাসরি বা পরোক্ষ ভাবে প্রভাবিত হচ্ছেন না। তাই এই বিষয়ে প্রতিবাদ কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের অধিকার রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিচারপতির মন্তব্য, এই ধরনের কাজ উস্কানিমূলক বলে মনে হচ্ছে এবং এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে।

এদিকে, ইমরানের বিরুদ্ধে জারি হওয়া দেশ ছাড়ার নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে আদালত। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ওই নির্দেশ কার্যকর থাকবে। ফলে পরবর্তী শুনানি পর্যন্ত নোটিসের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের বিষয়টি স্থগিত থাকছে।

বিজেপি শাসিত রাজ্যে অবৈধ মদের কারবার আটকাতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট পুলিশ আধিকারিক

রামলীলা ময়দানের সভায় স্তব্ধ দিল্লির বাণিজ্য, ক্ষতির অঙ্ক ১০-১১ হাজার কোটি!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker