0%

ওমান উপকূলে ভারতের পতাকাবাহী জাহাজে হামলা, মৃত গুজরাটের নাবিক

মধ্যপ্রাচ্যে নতুন করে ঘনিয়ে উঠেছে যুদ্ধের মেঘ। যার সরাসরি প্রভাব এসে পড়ল হরমুজে। ওমান উপকূলে হামলার শিকার হল ভারতের পণ্যবাহী জাহাজ। সোমবার ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলার দিনই এই হামলা চলেছে। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। হামলার সময় জাহাজে ছিলেন ১৪ জন ভারতীয় নাবিক। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি গুজরাটের বাসিন্দা বলে খবর।

জানা গিয়েছে, এমএসভি আল জুসুফি নামক ওই জাহাজটি সোমবার ওমান উপকূলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর আঘাত হানে। এই হামলায় জাহাজের ডান দিক ক্ষতিগ্রস্ত হয়। হামলার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ওমানের কোস্ট গার্ড। ১৪ জনকেই উদ্ধার করা সেখান থেকে। তবে তাঁদের মধ্যে গুরুতর আহত ছিলেন গুজরাটের বাসিন্দা নাবিক গান্ধার নাহিম আজিজ। পরে মৃত্যু হয় তাঁর। আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রী সোনোয়াল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এই মৃত্যুতে মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

জানা গিয়েছে, এমএসভি আল জুসুফি নামক ওই জাহাজটি সোমবার ওমান উপকূলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর আঘাত হানে। এই হামলায় জাহাজের ডান দিক ক্ষতিগ্রস্ত হয়।

পাশাপাশি তিনি আরও লেখেন, ‘মন্ত্রক ও ওমানে থাকা ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। যাতে ১৩ জন নাবিককে দ্রুত সাহায্য করা যায়। এবং জীবিত ও মৃত নাবিককে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়।’ উল্লেখ্য, চুক্তি নিয়ে আলোচনার মাঝেই সোমবার ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েকদিনে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন ধারাবাহিক অথচ সীমিত সামরিক হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম দ্বীপে হামলাও তারই অংশ বলে দাবি ওয়াকিবহাল মহলের।

এদিকে এই যুদ্ধের জেরে হরমুজে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে জাহাজ চলাচল। সরকারি রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৪ জনই নাবিক। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান ও আমেরিকার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ভারতীয় নাবিকরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজে ভারতীয় নাগরিকদের নিয়োগ নিষিদ্ধ করেছে ভারত সরকার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker