0%

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

নিজস্ব প্রতিনিধি: একদিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। কিন্তু দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যের চোট এখনও চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। আবার কবে নীল জার্সিতে দেখা যাবে হার্দিককে? এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে হার্দিককে নিয়ে সেই প্রশ্নেরই উত্তর দিলেন ভারত অধিনায়ক শুভমন গিল।  

মঙ্গলবার (৩ নভেম্বর) সাংবাদিক বৈঠকে হার্দিকের ফিটনেস নিয়ে মুখ খুলেন অধিনায়ক গিল। তিনি জানান, হার্দিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে দলের। বিশ্বের খুব কম ক্রিকেটারেরই হার্দিকের মতো দক্ষতা রয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। নতুন বল কিংবা পুরনো বল, দুই ক্ষেত্রেই  দুর্দান্ত ভূমিকা নিতে পারেন এই অলরাউন্ডার।  গিলের আশা, দ্রুত সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরবেন হার্দিক। সেখানে ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিসে নিজেকে প্রমাণ করার পরই ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারবেন তিনি। গিলের কথায়, হার্দিককে ফের ভারতীয় দলে পাওয়ার আশা করছেন তাঁরা। হার্দিকের প্রসঙ্গে কথা বলতে গিয়ে গিল স্বীকার করেছেন যে তাঁর অনুপস্থিতি দলের ভারসাম্যকে প্রভাবিত করেছে। 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

উল্লেখ্য, হার্দিক আইপিএলের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। ভারতের হয়ে তার শেষ ম্যাচটি ছিল মার্চ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এরপর থেকে বারবার চোটের কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন। আইপিএলের পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি হার্দিককে। একের পর এক চোটের কারণে আফগানিস্তান, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। ভারতীয় ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সম্ভাবনা তৈরি হলেও চোটের কারণে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তাঁর। 

The post চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker