0%

নামিয়ে ফেলুন সোয়েটার! উইকেন্ডে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে হুড়মুড়িয়ে, আবহাওয়ার খবর

সবদিক নিউজ:আবহাওয়ার মেজাজ বদল হয়েছে ফের। সকাল থেকেই বৃষ্টি শুরু। হালকা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। তাহলে কী ফের এবারে ভাসবে দক্ষিণবঙ্গ? আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড় মুরাসুর পরোক্ষ প্রভাবে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। বাকি জেলাগুলিতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও টানা বৃষ্টির সম্ভাবনা আর আপাতত নেই রাজ্যে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে মূলত। বৃষ্টি হবে না শহর কলকাতাতেও। শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। একইসাথে চলতি সপ্তাহে পারদ পদনের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

আরও পড়ুন: CBI-এর মামলায় জামিন পেলেও ED স্ক্যানারে সন্দীপ! আরজি কর দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষকে তলব

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকতে পারে। কালীপুজোর পর আরও বাড়বে শীতের আমেজ। তবে বঙ্গোপসাগরে রয়েছে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা। যার কারণে ফের একবার তাপমাত্রার বৃদ্ধি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে হু হু করে তাপমাত্রা নামতে পারে চলতি সপ্তাহে। সর্বোচ্চ ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার পূর্বাভাস। উত্তরের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে আর সেভাবে কোথাও সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার অবধি মোটের ওপর শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker