প্রথম মুসলিম সেনেটর পেল আমেরিকা, ভোটে কাজে এল না ট্রাম্পের ‘ইসলাম ভীতি’র টোটকা

আমেরিকায় ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুইল এল সইদ। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে মিশিগান থেকে সেনেটর নির্বাচিত হলেন সইদ। ২ লক্ষের বেশি ভোটে প্রতিপক্ষকে হারিয়ে মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সেনেট যাবেন এই নেতা। উল্লেখ্য, নির্বাচনের আগে ‘ইসলাম’ ভীতি ছড়ানোর কাজে কোনও খামতি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সইদের জয়ে স্পষ্ট হয়ে গেল ট্রাম্পের এই পরিকল্পনা ভোট বাক্সে কোনও প্রভাব ফেলেনি।
জানা গিয়েছে, ৪২ বছরের সইদ পেশায় একজন চিকিৎসক ও প্রাক্তন জনস্বাস্থ্য আধিকারিক। মিশিগানের রচেস্টার হিলসে বাসিন্দা এই ব্যক্তির বাবা-মা মিশরের অভিবাসী। ডেমোক্র্যাটিক প্রাইমারি কংগ্রেসম্যান হ্যালি স্টিভেন্সকে হারানোর পর সেনেট নির্বাচনে প্রার্থী করা হয় তাঁকে। সইদের স্ত্রীও একজন চিকিৎসক, নাম সারাহ জুকাকু ইনি আবার ভারতীয় বংশোদ্ভূত। বুধবার মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনার শেষ রিপোর্ট অনুযায়ী, ৫২ থেকে ৪৬ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন সইদ। জয়ের পর ডেট্রয়েটে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “মিশিগান, আমরা পেরেছি! আমি গর্বিত এবং সম্মানিত যে আজ আমি আপনাদের সেনেটর হিসেবে এখানে দাঁড়িয়ে আছি।”
সইদকে ‘জেহাদি’, ‘সন্ত্রাসী মানসিকতা’র বলে তোপ দেগে ট্রাম্প বলেছিলেন, “সায়েদ নির্বাচিত হলে সেনেটে প্রবেশের আগে তার জন্য মেটাল ডিটেক্টর বসাতে হবে।”
উল্লেখ্য, এই নির্বাচনের আগে মুসলিম বিরোধী প্রচারে কোনও খামতি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে সইদকে ‘জেহাদি’, ‘সন্ত্রাসী মানসিকতা’র বলে তোপ দেগে বলেছিলেন, “সায়েদ নির্বাচিত হলে সেনেটে প্রবেশের আগে তার জন্য মেটাল ডিটেক্টর বসাতে হবে।” শুধু তাই নয়, ভোটের আগে মুসলিম অভিবাসীদের নিয়েও লাগাতার আক্রমণ শানান ট্রাম্প। তাঁকে বলতে শোনা যায়, আমেরিকা খ্রিস্টানদের দেশ। এইসব অভিবাসীরা আমেরিকাকে মুসলিম রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। যদিও ট্রাম্পের এই মুসলিম ভীতি আমেরিকাবাসীর উপর যে বিশেষ প্রভাব ফেলেনি তা বলাই বাহুল্য।
এদিকে নির্বাচনের ফলে এখনও পর্যন্ত যে হিসাব উঠে আসছে, তাতে দেখা দেখা যাচ্ছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট সেনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে ৫৩টিতে এবং রিপাবলিকানরা ৪২টিতে। অন্যদিকে, নিম্নকক্ষ ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৪টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা এবং ১৩৩টিতে এগিয়ে রিপাবলিকানরা। তবে কয়েকটি আসনের চূড়ান্ত ফল এখনও আসা বাকি। বলে রাখা ভালো, এতদিন পর্যন্ত সেনেটে রিপাবলিকানদের দখলে ছিল ৫৩টি এবং ডেমোক্র্যাটদের দখলে ছিল ৪৭টি আসন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮টি আসন এবং ডেমোক্র্যাটদের ২১৪টি।
শেয়ার
লিংক



