0%

সিলেবাস থেকে বাদ কন্যাশ্রী, সিঙ্গুর আন্দোলন! জুড়ছে শ্যামাপ্রসাদ, বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রীর

SOBDIK NEWS: রাজ্যের স্কুল সিলেবাসে (Syllabus Change) বড়সড় বদল আসতে চলেছে। পাঠ্যবই থেকে কী কী বাদ যাবে ও কী কী যুক্ত হবে, সেই বিষয়ে জানিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)। এবার থেকে রাজ্যের স্কুলের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যুক্ত হতে চলেছে বলে জানিয়েছেন তিনি।

সিলেবাস পরিবর্তন নিয়ে বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রীর | (Syllabus Change)

বুধবার মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সংশোধিত পাঠ্যক্রমে রাজ্যের ইতিহাস ও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।

দীপক বলেন, এতদিন অষ্টম শ্রেণির সিলেবাসে সিঙ্গুর আন্দোলন নিয়ে একটি অধ্যায় ছিল। এবার তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে কন্যাশ্রীর অধ্যায়ও বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ মাসের বেতনের আগেই পাওয়া যাবে অগ্রিম টাকা! সরকারি কর্মীদের জন্য অগ্রিম বেতন প্রকল্প চালু রাজ্যের

স্কুলশিক্ষামন্ত্রী জানান, এবার থেকে রাজ্যের সরকারি পাঠ্যবইগুলিতে সম্পূর্ণ বন্দেমাতরম ও সংবিধানের প্রস্তাবনা থাকছে। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের বিষয়ও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এছাড়া পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি অবধি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি একটি নির্দিষ্ট পাঠ্যক্রম সহ আলাদা বিষয় হিসেবে চালু করা হবে। সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য আনা হবে তৃতীয় ভাষার পাঠ্যবই। পাশাপাশি নবম শ্রেণি অবধি নো ডিটেনশন নীতি তুলে দেওয়ার বিষয়েও আলোচনা করা হচ্ছে। শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দীপক।

রাজ্যের স্কুল সিলেবাসে বদল আনার কথা আগেই জানা গিয়েছিল। এবার কী কী অধ্যায় বাদ পড়তে পারে ও কী কী যুক্ত হতে পারে তা জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। সংশোধিত পাঠ্যক্রমে রাজ্যের ইতিহাস ও বিশিষ্ট ব্যক্তিদের উপর গুরুত্ব দেওয়া হবে বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker