সাফে চরম বিভ্রাট! হোটেলের ব্যবস্থাই নেই বাংলাদেশে, চার ঘণ্টা অপেক্ষা ভারতীয় ফুটবলারদের

সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2026) খেলতে ঢাকায় পৌঁছনোর পর থেকেই হোটেল সমস্যায় জর্জরিত ভারত। বৃহস্পতিবার দুপুরে ব্লু টাইগার্সদের প্রথম ম্যাচ। ভারতীয় দল ঢাকায় পৌঁছেছে মঙ্গলবার দুপুরে। নৌশাদ মুসারা গিয়ে জানতে পারলেন, তাঁদের জন্য কোনও বরাদ্দ হোটেলই নেই। সব মিলিয়ে বাংলাদেশ ও সাফ চ্যাম্পিয়নশিপের কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে।
মঙ্গলবার দুপুর ২:১৫ নাগাদ ঢাকায় পা রাখেন নৌশাদ মুসারা। বিমানবন্দর থেকেই তাঁদের নিয়ে যাওয়া হয় গুলশনের একটি হোটেলে। কিন্তু সেখানে যাওয়ার পর ভারতের টিম ম্যানেজমেন্ট জানতে পারে, টিমের জন্য কোনও ঘরই বরাদ্দ নেই সেখানে! অথচ ৫ নভেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান। এরপর প্রায় চার ঘণ্টা অপেক্ষা করতে হয় ভারতীয় দলকে। সন্ধ্যার সময় সমস্যার সমাধান হয়।
গতবার কুয়েতকে হারিয়ে এই প্রতিযোগিতা জিতেছিল ভারত। কিন্তু এবারের প্রতিযোগিতায় ভারতের খেলা নিয়ে প্রথমে আশঙ্কা দেখা গিয়েছিল। এমনিতেই ফিফা উইন্ডোর বাইরে এই টুর্নামেন্ট হচ্ছে। এদিকে আসন্ন ফিফা উইন্ডোতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সিনিয়র ভারত। তাই মূলত অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও মালদ্বীপ আছে।
উল্লেখ্য, ২ নভেম্বর থেকে কলকাতায় দু’দিনের জন্য শিবির করে নৌশাদ মুসার দল। তাঁর সহকারী কোচ হিসাবে থাকছেন বিবিয়ানো ফার্নান্ডেজ। যিনি সদ্য আজারবাইজানে আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ ছিলেন।
শেয়ার
লিংক



