বয়সকে বুড়ো আঙুল! শরীর ছুড়ে রানআউট রোহিতের, একহাতে অবিশ্বাস্য ক্যাচ ‘তিরন্দাজ’ কোহলির

একজন ঠিক একদিন পর ৩৮-এ পা দেবেন। আরেকজনের বয়স ৩৯। বয়স-ফিটনেস নিয়ে অনেক কথা হয়। তবে সমালোচকদের ভুল করাই কাজ বিরাট কোহলি-রোহিত শর্মার। শুধু ব্যাটে নয়, ফিল্ডিংয়েও। একহাতে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন কোহলি। আর রোহিত শরীর ছুড়ে রানআউট করলেন। ভারতীয় (IND) বোলিংয়ে দাপট দেখালেন অর্শদীপ সিং ও গুর্নুর ব্রার। সব মিলিয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড (NZ)।
অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। শুরু থেকেই আগুনে গতিতে বল করতে থাকেন অর্শদীপ সিং ও গুর্নুর ব্রার। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন কিউয়িরা। অর্শদীপের বলে ৯ রানে ফেরেন উইল ইয়ং। তারপর ফেরালেন হেনরি নিকোলিসকেও। সব মিলিয়ে তাঁর ঝুলিতে ৪ উইকেট। তরুণ তুর্কি গুর্নুর ব্রারও যোগ্য সঙ্গ দেন। বিশেষ করে নিজের বলে টম ল্যাথামের যে ক্যাচটা ধরলেন, তা প্রশংসা যোগ্য। তাঁর সংগ্রহ ৩ উইকেট। অংশুল কাম্বোজও বাউন্সারে ব্যতিব্যস্ত করে দু’উইকেট পান।
তবে চর্চায় ড্যারিল মিচেল ও নাথান স্মিথের উইকেট। প্রাথমিক ধাক্কা সামলে মিচেলের ব্যাটে ভর করে ধীরে ধীরে ছন্দে ফিরছিল নিউজিল্যান্ড। ২৮ রান করে ফেলেছিলেন। অক্ষর প্যাটেলের বল অনসাইডে ঠেলে গ্লেন ফিলিপস রান নেবেন কি না ভাবছিলেন। এদিকে মিচেল উইকেটকিপারের দিকে ছুটে যান। কিন্তু তৎপর ছিলেন রোহিত। ছুটে এসে মাটি থেকে বল তুলে শরীর শূন্যে ভাসিয়ে উইকেটকিপার কেএল রাহুলের হাতে ছুড়ে দেন। সঙ্গে সঙ্গে উইকেট ভেঙে দেন রাহুল। আর ড্রেসিংরুমে ফিরে যান মিচেল।
Shanagiri and Reflexes both getting better with age for the Hitman 😍 Watch the HERO VIDA India Tour of New Zealand 1st ODI, LIVE NOW on Sony Sports Network TV channels, Sony LIV & Sony Vizha. #SonySportsNetwork #SonyLIV #SonyVizha #NZvIND https://t.co/NlYb7LRmHV
— Sony Sports Network (@SonySportsNetwk) November 4, 2026
এবার আসা যাক ম্যাচের ২৯ তম ওভারে। কাম্বোজের বলে খোঁচা দিয়েছিলেন স্মিথ। স্লিপে ছিলেন কোহলি। মাটি ছোঁয়ার আগে ডানদিকে ঝাঁপ দিয়ে চিলের মতো বল হাতে তুলে নেন। কোহলির গতিতে বিস্মিত হয়ে যান সতীর্থরাও। থার্ড আম্পায়ার দেখে আউটের সিদ্ধান্ত নেন মাঠের আম্পায়ার। তারপর তির ছোড়ার ভঙ্গিতে সেলিব্রেট করেন কোহলি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি নিউজিল্যান্ড। শেষমেশ অলআউট হয়ে যায় ১৮৫ রানে। ফলে টিম ইন্ডিয়ার সমর্থকদের একটা আক্ষেপ থেকে যাবে। হয়তো রো-কো আর সেঞ্চুরি পাবেন না এই ম্যাচে।
KOHLI WHATTA CATCH!! https://t.co/3OjINEdB3G
— Gaurav (@Melbourne__82) November 4, 2026
শেয়ার
লিংক



