অসভ্যতার শিক্ষা! পাক কমেডিয়ানকে ভরা মঞ্চেই ঠাসিয়ে চড় ভারতীয় বক্সারের, ভিডিও ভাইরাল

পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ঠাসিয়ে চড় ভারতীয় বক্সারের। ম্যাচের আগেই অসভ্যতা করছিলেন পাক বক্সার। একটা সময় ধৈর্য হারিয়ে তাঁকে ‘শিক্ষা’ দেন ভারতীয় বক্সার মণীশ শর্মা। তবে দমছেন না পাক বক্সার রহিম পরদেশি। তিনি আবার ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে হুমকি দিয়েছেন, মণীশকে দেখে নেবেন।
দুবাইয়ে মুকা বক্সিং (Muka Boxing) ইভেন্টে মুখোমুখি হবেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বক্সার। দু’জনেই মূলত সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ভারতীয় মণীশ শর্মা, যাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম হাফ ইঞ্জিনিয়ার, তাঁর সাড়ে তিন লক্ষ ফলোয়ার আছে। নিয়মিত শরীরচর্চা ও ফিটনেসের বিভিন্ন পরিকল্পনা শেয়ার করেন। অন্যদিকে পাকিস্তানি রহিম পরদেশি কমেডিয়ান। দুবাইয়ে বক্সিং ম্যাচের আগে নিয়মমাফিক সাক্ষাৎ হয়েছিল দুই প্রতিদ্বন্দ্বীর।
সেখানে চুপই ছিলেন মণীশ। কিন্তু প্রথম থেকে বাড়াবাড়ি করতে থাকেন রহিম। হাত-পা নেড়ে আক্রমণের ভঙ্গি করতে থাকেন। একটা সময় অসভ্যতা শুরু করেন। মণীশের দিকে তাকিয়ে গলায় হাত চালানোর ভঙ্গি করেন। যার অর্থ তোমাকে শেষ করে দেব। তারপর মণীশের দিকে এগিয়ে আসেন। এবার আর চুপ থাকেননি ভারতীয় বক্সার। ঠাসিয়ে রহিমের গালে চড় মারেন। ছিটকে পড়েন পাক বক্সার। তারপরও শিক্ষা হয়নি। তেড়ে আসতে থাকেন মণীশের দিকে। শেষমেশ নিরাপত্তা রক্ষীরা এসে দু’জনকে আলাদা করে দেন।
indian boxer manish sharma slaps pakistani influencer rahim pardesi during face-off in dubai after on-stage altercation https://t.co/YNNudYVnHj
— The Chakra (@thchakraindia) November 3, 2026
এখানেই শেষ নয়। রহিম হাতে কাপ নিয়ে বলেন, “চা ভালো ছিল।” যা কি না ফ্লাইট কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রসঙ্গ। পরে রহিম ইনস্টাগ্রামে লেখেন, ‘৬ তারিখ, ম্যাচের দিন দেখে নেব। আমি জানি, ভিতর থেকে তুমি দুর্বল। আর সেদিন এমন ঘুসি মারব, তখন এই চড়ের পালটা বুঝবে।’
শেয়ার
লিংক



