0%

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

নিজস্ব প্রতিনিধিঃ পূজো-পার্বণ কিংবা যেকোনো মতো বড় উৎসবের আগে আমরা সকলেই ঘরদোর এবং ঠাকুরঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু মাসের পর মাস ঠাকুরঘরে বা আলমারিতে রাখার ফলে পুজোর রুপোর লক্ষ্মী-গণেশ মূর্তি বা পুজোর থালা অনেক সময়ই কালো হয়ে যায়। এই কালো দাগ তুলতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ঘষাঘষি করেন বা টাকা খরচ করে জুয়েলার্সের দোকানে যান।এবার আর জুয়েলার্সের কাছে যাওয়ার বা দামি কোনো কেমিক্যাল কেনার প্রয়োজন নেই। রান্নাঘরের অত্যন্ত সাধারণ কিছু উপাদান দিয়েই কোনো রকম কেমিক্যাল ছাড়াই আপনি কালো হয়ে যাওয়া রুপোর মূর্তি একদম নতুনের মতো চকচকে করে তুলতে পারেন।

পরিষ্কার করার জন্য কী কী প্রয়োজন?

এই ম্যাজিক পেস্টটি তৈরি করতে আপনার মাত্র তিনটি সাধারণ জিনিস লাগবে:

১ থেকে ২ চামচ ময়দা

সামান্য পরিমাণ কোলগেট পেস্ট   

প্রয়োজন অনুযায়ী জল

কিভাবে পরিস্কার করবেন?

প্রথমে রুপোর মূর্তিগুলোকে একটি নরম, শুকনো কাপড় দিয়ে মুছে নিন। যদি বেশি ধুলোবালি জমে থাকে, তবে সাধারণ জল দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে দ্রুত ভালো করে শুকিয়ে নিতে হবে। একটি পাত্রে ময়দা এবং কোলগেট পেস্ট একসাথে মিশিয়ে নিন। এবার সামান্য জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তৈরি করা মিশ্রণটি রুপোর মূর্তি বা থালার গায়ে ভালো করে লাগিয়ে হালকা হাতে ঘষতে থাকুন। মূর্তির সূক্ষ্ম নমনীয় অংশ বা খাঁজগুলো পরিষ্কার করতে একটি নরম টুথব্রাশ ব্যবহার করতে পারেন, তবে তা অত্যন্ত আলতো হাতে করতে হবে। এবার সাধারণ জল দিয়ে মূর্তিটি ভালো করে ধুয়ে ফেলুন। জল দিয়ে ধোয়ামাত্রই দেখতে পাবেন আপনার কালো হয়ে যাওয়া পুরনো মূর্তিটি একদম নতুনের মতো চকচক করছে।

The post রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker