0%

এই প্রথম বার ৩ স্টেশনে স্ট্যান্ডবাই ক্রু, রাতে বিশেষ ট্রেন, কালীপুজোয় বিশেষ সতর্কতা

SOBDIK NEWS: কালীপুজো মানেই ভিড় বারাসত, মধ্যমগ্রাম, নৈহাটিতে। এই সময় ট্রেনে (Indian Railways) ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে নিরাপত্তায় বাড়তি সতর্কতা জারি হয়েছে। জরুরি কালীন পরিস্থিতিতে ট্রেন চালানোর জন্য এই প্রথম তিনটি স্টেশনে স্ট্যান্ডবাই রাখা হচ্ছে লোকো অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলটদের।

শিয়ালদহ ডিভিশনে (Indian Railways) বিশেষ ব্যবস্থা

কালীপুজোয় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে শিয়ালদহ ডিভিশনের চালানো হবে স্পেশ্যাল ট্রেন। সূত্রের খবর, বারাসত নৈহাটি রুটে যাত্রীদের ভিড় সামাল দিতে এবং চোরবাগানের মতো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরিষেবার প্রতি গুরুত্ব দিতেই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনে ক্রুদের স্ট্যান্ডবাই রাখা হচ্ছে।

কী ব্যবস্থা নেওয়া হয়েছে: শিয়ালদহ ডিআরএম জানান, এবার প্রথম বাড়তি ক্রু রাখা হচ্ছে বারাসত, নৈহাটি ও শিয়ালদহ স্টেশনে। মূলত জরুরি কালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালীপুজোর দিন যদি ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে কারশেড থেকে নতুন রেক বের করে অতিরিক্ত লোকো পাইলট, গার্ডদের দিয়ে সহজেই কলকাতা বা শিয়ালদহের (Indian Railways) দিকে আনা যাবে। এছাড়া জরুরি কালীন পরিস্থিতিতে কোনো পরিষেবার জন্য এই ক্রুদের মাধ্যমেই বারাসত বা নৈহাটিতে নিয়ে যাওয়া যাবে।

আরও পড়ুন : ভূত চতুর্দশীতে তো ১৪ প্রদীপ জ্বালান, দীপাবলিতে কটা প্রদীপ দেওয়ার নিয়ম জানেন?

রাতে স্পেশ্যাল ট্রেন: কালীপুজো উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত রাতে স্পেশ্যাল ট্রেনও চালানো হবে। আপে ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-ডানকুনি রাত ১১টায়, শিয়ালদহ-বারাসত রাত ১২.৫০-এ, রাত ১.৫০-এ বারাসত-বনগাঁ, বারাসত-হাসনাবাদ রাত ১.১০-এ, শিয়ালদহ-রানাঘাট রাত ১২.৪০-এ এবং শিয়ালদহ-ব্যারাকপুর রাত ১২.৩০টায়।

আরও পড়ুন : পেঁয়াজি ভাজলে কিছুক্ষণ পরেই মিইয়ে নরম, এভাবে ভাজলে হবে খাস্তা

ডাউনে বিশেষ ট্রেনগুলির মধ্যে রয়েছে ডানকুনি-শিয়ালদহ (Special Train) রাত ১১.৫৫-এ, বারাসত-শিয়ালদহ রাত ১.১০-এ, রাত ১১ টায় বনগাঁ-বারাসত, হাসনাবাদ-বারাসত রাত সাড়ে ১১টায়, রানাঘাট-শিয়ালদহ রাত ১১.৪৫-এ, ব্যারাকপুর-শিয়ালদহ রাত ১.২৫-এ।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker