বারাসত-নৈহাটি নয়, কালীপুজোয় টেক্কা কলকাতার, জেনে রাখুন সেরা ১০ পুজোর হদিস

SOBDIK NEWS: উৎসবের মরশুমে পরপর পুজো লেগেই থাকে। গত মাসেই মা দুর্গার আগমনে আলোয় আলোয় সেজে উঠেছিল তিলোত্তমা কলকাতা। কিন্তু কালীপুজোয় (Kalipujo 2026) মূলত লাইমলাইটে থাকে বারাসত, মধ্যমগ্রাম, নৈহাটি। কিন্তু তাই বলে কলকাতা কি পিছিয়ে থাকে? মোটেই নয়। শহর কলকাতার বুকেও কালীপুজো হয় জাঁকজমক করে। রইল এমনই ১০ নামী বারোয়ারি পুজোর হদিস।
কলকাতার কালীপুজোয় (Kalipujo 2026) জনপ্রিয় ফাটাকেষ্টর কালী
কালীপুজো বললেই প্রথমে আসবে ফাটাকেষ্টর কালীপুজোর নাম। উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের নব যুবক সঙ্ঘের ঐতিহ্যবাহী এই পুজো দীর্ঘদিন ধরে চলে আসছে। পেল্লায় প্রতিমার গা ভরা গয়নার সাজ দেখতে প্রতি বছর ভক্তদের ঢল নামে এখানে। মধ্য কলকাতার নামী পুজো জানবাজার সম্মিলিত কালীপুজো। এখানে একই মণ্ডপে মা কালীর ১০ টি রূপের পুজো হয়।
দক্ষিণ কলকাতার নামী পুজো: দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মহা ধুমধামে হয় কালীপুজো। শোনা যায়, সধবা মহিলার মৃতদেহ না আসলে নাকি শ্মশানকালীর পুজোই শুরু হয় না। দশ মহাবিদ্যার দশ রূপের পুজো হয় চেতলা ২৪ পল্লী ক্লাবে। কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম বুচিয়াদার কালী বা পটুয়াটোলার নব রবীন সঙ্ঘের পুজো।
আরও পড়ুন : এই প্রথম বার ৩ স্টেশনে স্ট্যান্ডবাই ক্রু, রাতে বিশেষ ট্রেন, কালীপুজোয় বিশেষ সতর্কতা
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পুজো: আমহার্স্ট স্ট্রিটে হয় আরও এক ঐতিহ্যবাহী কালীপুজো (Kalipujo 2026)। আমহার্স্ট স্ট্রিট সাধারণ কালীপূজা কমিটির পুজো রাজনীতিবিদ সোমেন মিত্রর পুজো নামেও পরিচিত। প্রতিমার রাজকীয় সাজ দেখতে এখানে ভিড় জমান দর্শনার্থীরা।
আরও পড়ুন : একসঙ্গে ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনা, ‘রাজনন্দিনী’র লাইমলাইট কাড়ছেন জিতু-সৃজলা?
দক্ষিণ কলকাতায় নামী পুজোগুলির মধ্যে অন্যতম যাদবপুর সুলেখা মোড়ের কাছে শ্যামাপল্লী শ্যামা সঙ্ঘ। দূরদূরান্ত থেকেও মানুষ আসে এই পুজো দেখতে। তালিকায় রয়েছে মধ্য কলকাতার গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে একেবারে কাছেই হয় এই নামী পুজো। থিমপুজোর ক্ষেত্রে নাম করতেই হয় বরানগরের হাওয়া সকাল এর। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের উলটো দিকেই হয় এই ক্লাবের পুজো।



