0%

৩০ নভেম্বরের মধ্যে দেওয়া হবে বকেয়া DA! সপ্তম বেতন কমিশন নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: দীপাবলির আগেই রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য সুখবর। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি সপ্তম বেতন কমিশন নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি।

বকেয়া ডিএ মেটানোর কাজ করছে রাজ্য | (Dearness Allowance)

বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর কাজ চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও ৪ হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

শুভেন্দুর কথায়, ”বকেয়া ডিএ মেটানোর কাজ করছি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও ৪ হাজার কোটি দিয়ে দেব।“ পাশাপাশি সপ্তম বেতন কমিশন নিয়ে তিনি জানান, “আগামীদিনে সপ্তম বেতন কমিশনের কাজ হবে। কমিশনের সুপারিশ পেলে এই অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশনের কাজ শুরু করে দেব।“

আরও পড়ুনঃ পারদ পতনের মাঝেই ফের বৃষ্টির চোখরাঙানি! কালীপুজোয় আবহাওয়া কেমন থাকবে জানুন

রাজ্য মন্ত্রিসভার তরফে ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিশনে রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি পঞ্চায়েত, পুরসভা, বোর্ড, সরকারি স্কুল ও কলেজের শিক্ষক অশিক্ষক কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন।

সপ্তম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের মূল বেতনের পাশাপাশি ডিএ, পেনশন সহ কর্মীদের অন্যান্য পরিষেবা ভাতাও পুনরায় মূল্যায়ন করা হবে। ফলে সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের বেতন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

অন্যদিকে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্র ও রাজ্যের ফারাক অনেকটা কমেছে। তবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ব্যবধান একেবারে দূর করা সম্ভব নয় বলে আগেই জানিয়েছে সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতির দিকে নজর রেখে পর্যায়ক্রমে ডিএ বাড়ানো হবে।

রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে টানাপড়েন দীর্ঘদিনের। এবার বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল রাজ্য প্রশাসন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ দিয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker