0%

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বরেই গোয়াতে বসবে আইপিএল ২০২৭-এর নিলাম। তার আগেই নিজেদের মধ্যে (ইন্টার ট্রেড) প্লেয়ার কেনাবেচা করল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। মোটটি চারটি খেলোয়াড়ের মধ্যে এই ট্রেড করেছে দুই দল। ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন এবং অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডস চেন্নাইতে যোগ দিয়েছেন। এরা ছিলেন হায়দরাবাদে। অন্যদিকে খলিল আহমেদ ও নাথান এলিস সিএসকে থেকে গেলেন হায়দরাবাদে। আগামী ১৭ নভেম্বরের মধ্যে নিজেদের মধ্যে (ইন্টার ট্রেড) প্লেয়ার কেনাবেচা করবে আইপিএলের দলগুলি। সিএসকে দলে দুজন অলরাউন্ডারকে যুক্ত করছে এবং সানরাইজার্স হায়দরাবাদ তাদের পেস বোলিংয়ের বিভাগকে আরও মজবুত করল।

আরও পডুন: ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

এই ইন্টার ট্রেডে যুক্ত হওয়া প্লেয়ারগুলির মধ্যে লিভিংস্টোন সবচেয়ে বড় নাম। ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ক্রিকেটার ৬ কোটি টাকায় (ভারতীয় মুদ্রায়) সিএসকে (CSK)-তে যোগ দিয়েছেন। গতবছরের নিলামে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)- তাঁকে কিনেছিল ১৩ কোটি টাকায় (ভারতীয় মুদ্রা)। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত লিভিংস্টোন স্পিন বোলিংও করতে পারেন। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি লেগ ও অফ-স্পিন, উভয় ধরনের বোলিংই করেছেন। লিভিংস্টোনের আগমনে চেন্নাইয়ের মিডল অর্ডারে পাওয়ার-হিটিংয়ের আরও একটি বিকল্প যোগ হল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি বা লিগ ক্রিকেটে লিভিংস্টোনের বেশ ভাল অভিজ্ঞতা রয়েছে। যদিও আইপিএলে তাঁর পারফরম্যান্সে নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন।

আরও পডুন: ৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

হায়দরাবাদের ক্ষেত্রে খলিলকে দলে নেওয়া মানে এক পরিচিত মুখের প্রত্যাবর্তন। এই বাঁ-হাতি পেসার ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন, এরপর তিনি চেন্নাইতে চলে যান। ৪.৮০ কোটি টাকায় চেন্নাই থেকে নিজের পুরনো দলে ফিরেছেন খলিল। নাথান এলিস হলেন অন্য এক খেলোয়াড় যিনি হায়দরাবাদে যোগ দিয়েছেন। এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ২ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন।

The post নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker