0%

বেলেঘাটা থেকে হাওড়া স্টেশন অবধি নতুন বাস রুট! কুণালের প্রস্তাবে সায় দিলেন পরিবহণমন্ত্রী

SOBDIK NEWS: বেলেঘাটা থেকে হাওড়া স্টেশন অবধি নতুন বাস (Beleghata-Howrah Bus) রুটের প্রস্তাব নিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর সেই প্রস্তাবে সায় দিয়েছেন মন্ত্রী। শীঘ্রই কয়েকটি আধুনিক ই-বাস নিতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। সেখান থেকে এই রুটেও বাস দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্জুন।

বেলেঘাটা-হাওড়া বাস রুটে সায় পরিবহণমন্ত্রীর | (Beleghata-Howrah Bus)

বুধবার নবমহাকরণে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক। সেখানে পরিবহণমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকে ফুলবাগান, বেলেঘাটা মেন রোড, সেল ট্যাক্স হয়ে হাওড়া স্টেশন অবধি নতুন বাস রুট চালুর প্রস্তাব দেন তিনি। মন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।

কুণাল বলেন, “উনি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন। আমি বলেছিলাম পরীক্ষামূলকভাবে করা হোক। উনি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব করবেন। এতে বেলেঘাটার মানুষের হাওড়া স্টেশন যাতায়াতে সুবিধা হবে। মন্ত্রী হিসেবে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, এটা ভালো বিষয়।“

আরও পড়ুনঃ সিলেবাস থেকে বাদ কন্যাশ্রী, সিঙ্গুর আন্দোলন! জুড়ছে শ্যামাপ্রসাদ, বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রীর

এই বিষয়ে মমতা তৃণমূলের বিধায়ক ফেসবুকে লেখেন, “ফুলবাগান- বেলেঘাটা মেন রোড- সেল ট্যাক্স- হাওড়া স্টেশন। বেশ কয়েকজন আমাকে বলেছিলেন অফিস টাইমে এমন একটি বাস রুট দরকার। নারকেলডাঙা মেন রোডে মেট্রো আছে। কিন্তু বেলেঘাটা মেন রোডে হাওড়া রুটে বাস সাপোর্ট বাড়ানো দরকার।“

কুণাল জানান, এই প্রস্তাব নিয়ে বেলেঘাটার বিধায়ক হিসেবে পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। লিখিত চিঠি দেওয়ার পাশাপাশি আবেদন করেন, অফিস টাইমের কথা মাথায় রেখে পরিষেবা শুরু করা হোক। মন্ত্রী তাতে সম্মতি দিয়ে সচিবালয়কে নির্দেশ দিয়েছেন। শীঘ্রই এই রুটে আধুনিক ই-বাস দেওয়ার কথাও জানিয়েছেন অর্জুন।

কুণাল আরও জানান, বেলেঘাটা থেকে হাওড়া স্টেশন অবধি বাস চালুর প্রস্তাব নিয়ে পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করা স্থানীয় বিধায়ক হিসেবে জনস্বার্থে তাঁর আরেকটি কাজের চেষ্টা। এর মধ্যে রাজনীতি না খোঁজার বার্তা দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker