0%

রাজ্য সরকারের ছুটি কমাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, তৈরি হচ্ছে নতুন লিস্ট

SOBDIK NEWS: রাজ্য সরকারি কর্মীদের জন্য দুঃখের খবর! কারণ এবার সরকারি কর্মচারীদের ছুটি (Government Holiday) কমাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি ছুটির তালিকায় কাঁচি চালিয়ে সব মিলিয়ে মাত্র ৪০টি ছুটি রাখার জন্য অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে নিজেই একথা মুখ্যমন্ত্রী। কিন্তু কেন? আর কোন ছুটি বাদ পড়তে পারে? চলুন দেখে নেওয়া নাক।

সরকারি ছুটি ৪০ দিন করতে চান শুভেন্দু অধিকারী

বর্তমানে রাজ্য সরকারের ছুটির তালিকায় মোট ৫০টি রয়েছে। কিন্তু যে কাজ বাকি রয়ে গিয়েছে সেটা শেষ করাটাও প্রয়োজন। তাই প্রশাসনিক স্তরে কাজের সংস্কৃতি ফেরাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি অর্থসচিবকে ডেকে বলেছিলাম ছুটি কমাতে হবে। এরপর তিনি একটি ৪৫ দিনের ছুটির তালিকা দিয়েছিলেন। কিন্তু তাতে হবে না, ওটা আরো কাটছাঁট করে ৪০ এর মধ্যে করতে বলেছি।

এহেন ঘোষণা সামনে আসার পরেই স্বাভাবিকভাবে সকলের মনে হাজারও প্রশ্ন জগতে শুরু করেছে। সেটা হল কোন কোন ছুটি তাহলে বাদ যাবে? যদিও সেই তালিকা প্রকাশ্যে আসেনি। চূড়ান্ত তালিকা সামনে এলেই জানা যাবে কোন ছুটির দিনগুলি বাদ পড়েছে।

আরও পড়ুনঃ মহিলা-রূপান্তরকামীদের নিয়োগে ১০০% PF ভর্তুকি! প্রস্তাব শুভেন্দু সরকারের নয়া শিল্পনীতিতে

আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ছুটির তালিকায় বেশ কিছু নতুন ছুটি যোগ করেছিলেন। যার মধ্যে জামাইষষ্ঠীর দিন অর্থ দিবস থেকে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আনুষ্ঠানের জন্য ও মনীষীদের জন্মদিন উপলক্ষে ছুটির দিন রয়েছে। এবার সরকার বদলের পর তৃণমূল জামানার ফাইলের পাশাপাশি ছুটির তালিকাও হয়তো সংশোধনের পর্যায়।

বুধবার রাত্রি প্রায় পৌনে ১০টা নাগাদ সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তাঁকে প্রশ্ন করা হয়, রাজ্যে কর্মসংস্কৃতি ফেরানোর জন্যই কি এই ছুটির তালিকায় কাটছাঁট? যার উত্তরে শুভেন্দু জানান, হ্যাঁ! কাজের সংস্কৃতি তো ফেরাতেই হবে। নাহলে কাজ চলবে কি করে !  অনেক কাজ এখনও বকেয়া পড়ে রয়েছে।

প্রসঙ্গত, তৃণমূল আমলে ছুটি ও রাজ্যের মোট রাজস্ব আদায় নিয়েও মমতা বান্ধোপাধ্যাকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগে সারা বছরে যে পরিমাণ রাজস্ব আদায় হত, বর্তমানে তার থেকেও বেশি টাকা আদায় হয়েছে সরকার বদলের মাত্র ৬ মাসের মধ্যেই। সেই হিসাবে দেখতে গেলে একপ্রকার সরকারের রাজস্ব লুট করেছে বলা যায় বলে প্রশ্ন ছুঁ ড়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker